শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ২শত বছর পুরনো ভারতের এক রেস্টুরেন্টের মেনু নিলামে উঠেছে যুক্তরাজ্যে। যার মূল্য নির্ধারণ করা হয়েছে সাড়ে আট হাজার পাউন্ড।
ভারতের পাটনা শহরের শেখ ডিন মোহাম্মদ ২শ বছর আগে লন্ডনের জর্জ স্ট্রিটে প্রথম ভারতীয় রেস্টুরেন্টটি খুলেছিলেন। লন্ডনের এবিএ রেয়ার বই মেলায় শনিবার জার্নডাইস অ্যান্টিকুয়ারিয়ান বুকস প্রকাশনা মেনুটি কিনে নিয়েছে।
১৮১০ সালে লন্ডনের পোর্টম্যান স্কয়ার কাছে হিন্দুস্তানি কফি হাউজে মেনুটি হাতে লেখা হয়েছিলো। আয়োজকরা টুইটারে জানিয়েছেন, মুরগি, গলদা চিংড়িসহ প্রায় ২৫টির বেশি ঝাল খাবারের তালিকা রয়েছে মেনুটিতে।
যুক্তরাজ্যে ভারতীয় খাবারের একটি দীর্ঘ ইতিহাস রয়েছে। ১৭৪৭ সালে হান্না ক্লোজ নামের কর্ম জীবী এক নারী ভারতীয় খাবার মেনুর একটি বই লিখেছিলেন।
অন্যদিকে, যুক্তরাজ্যে বসবাসকারী ভারতীয় অভিবাসী মধ্যে মোহাম্মদ ছিলেন অন্যতম। সেখানে চুলের শ্যাম্পুরও প্রথম পরিচয় ঘটান তিনি।