শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:২৮

তাকওয়া ব্যাডমিন্টন ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

তাকওয়া ব্যাডমিন্টন ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক: টাওয়ার হ্যামলেটেসের অন্যতম ক্রীড়া সংগঠন তাকওয়া ব্যাডমিন্টন ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল ৪ জুন সোমবার পূর্ব লন্ডনের বনার রােডের একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক কাউন্সিলার, প্রবীণ খেলোয়াড় আব্দুল আসাদ পরিচালনা করেন ক্লাব সেক্রেটারী ফারুক ফুহাদ চৌধুরী৷ তেলাওয়াত করেন মাওলানা শাহ মোহাম্মদ মুসাদ্দেক আলী৷ এতে স্বাগত বক্তব্য রাখেন ক্লাব প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল৷

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র কাউন্সিলার সিরাজুল ইসলাম৷ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিবলুল হক, টাওয়ার হ্যামলেটস্ ব্যাডমিন্টন ক্লাব ও মোহাম্মাদ আবেদিন ৷

অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন কাউন্সিলর আহবাব হোসেন, কাউন্সিলর শাহ সুহেল আমিন, কাউন্সিলর রুহুল আমিন, সাংবাদিক আহাদ চৌধুরী বাবু, আব্দুল্লাহ মহিম, হাফিজ কাসেম, আতিকুর রহমান, আব্দুল কাহার, সালেহ আহমেদ, সাবেক কাউন্সিলার হারুন মিয়া৷

ইসলামী সংগীত পরিবেশন করেন আব্দুল্লাহ আল মুনিম৷ এতে বিপুল সংখ্যাক ক্লাব সদস্য সহ অন্যান্য ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন৷

ইফতার মাহফিলে বক্তারা বলেন রামাদান আমাদের ত্যাগের শিক্ষা দেয়৷ পারস্পরিক বন্ধন সৌহার্দ্য আর তাকওয়া অর্জনের শিক্ষা দেয়৷

বক্তারা বলেন, ব্যাডমিন্টনে নতুন প্রজন্মকে উৎসাহী করনের পাশা পাশি সুস্থ শরীর ও সুস্থ মন গঠনে সহায়ক ভুমিকা রাখে৷ অনুষ্ঠান লাইভ সম্প্রচার করে এলবি২8 টিভি ৷

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026