মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০

গাড়ি চালানোর লাইসেন্স পেলেন সৌদি নারীরা

গাড়ি চালানোর লাইসেন্স পেলেন সৌদি নারীরা

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ: আনুষ্ঠানিকভাবে নারীদের ড্রাইভিং লাইসেন্স দেয়া শুরু করেছে সৌদি আরব। সোমবার দেশটির ট্রাফিক অধিদপ্তর ১০ জন নারীকে ড্রাইভিং লাইসেন্স প্রদান করেন।

গত কয়েক দশকের মধ্যে সৌদি আরবে সোমবার প্রথমবারের মতো নারীদের গাড়ি চালানোর জন্য লাইসেন্স দেয়া শুরু হয়েছে। রাজধানী রিয়াদসহ বিভিন্ন শহরে ১০ নারী তাদের আন্তর্জাতিক লাইসেন্সের সঙ্গে সৌদি লাইসেন্সের অদলবদল করেছেন।

সোমবার সৌদি আরবের ট্রাফিক অধিদপ্তর এসব বিদেশী লাইসেন্সের পরিবর্তে সরকারিভাবে নতুন লাইসেন্স প্রদান করে। সৌদি প্রেস এজেন্সির খবরে প্রচার করা হয়, দেশজুড়ে বিভিন্ন পয়েন্টে বিদেশী লাইসেন্স জমা দিয়ে নারীরা সরকারি লাইসেন্স গ্রহণ করতে পারবেন। তথ্য মন্ত্রণালয় বলছে, আগামী সপ্তাহের মধ্যে ২ হাজার নারীকে লাইসেন্স সরবরাহ করা হবে।

সৌদি সরকারি সংবাদ সংস্থা এসপিএ জানায়, কয়েক মাস আগে গাড়ি চালাতে নারীদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার ঘোষণা দেয়ার পর এবার লাইসেন্স দেয়া শুরু হয়েছে। আগামী ২৪ জুন থেকে সৌদি নারীরা রাজপথে গাড়ি চালাতে পারবেন।

দেশটির তথ্য মন্ত্রণালয়ের আন্তর্জাতিক যোগাযোগ বিষয়ক কেন্দ্র (সিআইসি) জানিয়েছে, গাড়ি চালানোর লাইসেন্স গ্রহণের মাধ্যমে ১০ সৌদি নারী সোমবার নতুন ইতিহাস রচনা করেছেন। পরবর্তী সপ্তাহে দুই হাজার নারী এই তালিকায় যুক্ত হবেন বলে আশা করা হচ্ছে।

সৌদি বার্তা সংস্থা জানায়, গাড়ি চালানোর জন্য পরীক্ষা নেয়ার পর এই লাইসেন্সের অদলবদল ঘটেছে। এর বেশি কিছু তথ্য তারা দিতে পারেনি।

লাইসেন্স পাওয়ার পর রেমা জাওয়াদ নামের এক নারী বলেন, আমার স্বপ্ন সত্য হয়েছে। আমি নিজ দেশে গাড়ি চালাতে পারবো।

তিনি বলেন, আমার গাড়ি চালানো একটি পছন্দের প্রতিনিধিত্ব করে। এটা হচ্ছে, স্বাধীনভাবে চলাফেরার পছন্দ। এখন আমাদের সেই সুযোগ রয়েছে।

২০১৭ সালের সেপ্টেম্বরে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ একটি রাজকীয় ডিক্রি জারি করে ইসলামিক আইন অনুসারে নারীদের রাস্তায় গাড়ি চালানোর অনুমতি দিয়েছেন। যেটা চলতি মাসের ২৪ তারিখ থেকে কার্যকর হতে যাচ্ছে।

বাদশাহর এই নির্দেশের আগে সৌদি আরব ছিল পৃথিবীর প্রথম কোনো দেশ যেখানে নারীরা গাড়ি চালাতে পারতেন না।

এছাড়া, আগামী ২৪ জুন দেশটিতে মেয়েদের গাড়ি চালনার ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেয়ার কথা রয়েছে। এ খবর দিয়েছে আল জাজিরা।

খবরে বলা হয়, সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান দেশে ব্যাপক সংস্কার অভিযান চালাচ্ছেন। নারীদের ড্রাইভিং লাইসেন্স প্রদান তার এই সংস্কার কার্যক্রমেরই অংশ।

উল্লেখ্য, সৌদি আরবে দীর্ঘদিন ধরে নারীদের গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা রয়েছে। তবে মোহাম্মদ বিন সালমান ক্রাউন প্রিন্সের দায়িত্ব নেয়ার পর দৃশ্যপট পাল্টে যেতে পারে। এখন রিয়াদে পশ্চিমা সংস্কৃতির অনুকরণে কনসার্টের আয়োজন করা হয়। বিনোদনের জন্য সেখানে সিনেমা হল চালু করা হয়েছে। নারীদের ওপর বৈষম্যমূলক বিভিন্ন নিষেধাজ্ঞা তুলে দিয়েছেন ক্রাউন প্রিন্স।

তিনি সৌদি নারীদের স্টেডিয়ামে গিয়ে খেলা দেখার নিয়ম চালু করেছেন। নারীদের ড্রাইভিং লাইসেন্স প্রদান মোহাম্মদ বিন সালমানের সংস্কার কার্যক্রমে নতুন সংযোজন।

এর আগে ২০১৭ সালের সেপ্টেম্বরে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ঘোষণা দেন, ইসলামী বিধান অনুযায়ী সৌদি আরবে নারীদের গাড়ি চালানোর অনুমতি দেয়া হবে। তবে ধারণা করা হয়, এ ঘোষণা দেয়ার জন্য ক্রাউন প্রিন্স সৌদি বাদশাহকে প্রভাবিত করেছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026