রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:০৩

ঠাকুরগাওয়ে দুস্থ ও অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ

ঠাকুরগাওয়ে দুস্থ ও অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ

ঠাকুরগাও প্রতিনিধি: ঠাকুরগাওয়ে দুস্থ ও দরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
ঠাকুরগাও জেলা পরিষদের উদ্যোগে জেলা পরিষদ হলরুমে রোববার দুপুরে এক অনুষ্ঠানের মধ্যে এসব বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও স্থানীয় সাংসদ রমেশ চন্দ্র সেন এমপি।
বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী মনজুরুর রহমান, জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম স্বপন, আনিসুর রহমান চৌ: হিরু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঠাকুরগাও জেলা পরিষদ চেয়ারম্যান মুহা. সাদেক কুরাইশি। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য রওশনুল হক তুষার, মারুফ হোসেন, মহিলা সদস্য মহসেনা বেগম প্রমুখ। অনুষ্ঠানের আলোচনা শেষে মোট ৫৪ জন অসহায়, দরিদ্র ও দুস্থ নারীকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ করা হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026