শীর্ষবিন্দু নিউজ: লন্ডনের নাইটসব্রিজ এলাকায় একটি বিলাসবহুল হোটেলে বুধবার ভয়াবহ আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে কাজ করছেন ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের শতাধিক কর্মী।
পুলিশ নাইটব্রিজ সংলগ্ন সুলইন স্ট্রিট ও গ্রসভেনর প্লেসের রাস্তা বন্ধ করে রেখেছে। কোন কারনের আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
শেষ খবর পাওয়া পর্যন্ত লন্ডন ফায়ার বিগ্রেডের ১২০জন ফাইয়ার ফাইটার ২০টি ফায়ার ইঞ্জিন আগুন নিয়ন্ত্রনে আনতে অংশ নেয়।
বিবিসি’র খবরে বলা হয়েছে, বিকাল ৪টার দিকে মান্দারিন ওরিয়েন্টাল হোটেলে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
বিভিন্ন দেশের নেতা ও তারকা ব্যক্তিত্বরা যুক্তরাজ্য সফরকালে বিলাসবহুল এ হোটেলটিতে উঠে থাকেন। তবে বুধবার ঘটনার সময় সেখানে গুরুত্বপূর্ণ কোনও অতিথি ছিলেন কিনা সে ব্যাপারে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, আগুনের তীব্রতায় ওই এলাকায় কালো ধোঁয়া ছড়িয়ে পড়েছে। নিরাপত্তার খাতিরে অগ্নিকাণ্ডের পরপরই সংলগ্ন এলাকার সড়ক বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।