বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:২১

লন্ডনে শিশুকে ছুরিকাঘাতে হত্যা চেষ্টার দায়ে আটক একজন

লন্ডনে শিশুকে ছুরিকাঘাতে হত্যা চেষ্টার দায়ে আটক একজন

শীর্ষবিন্দু নিউজ: পশ্চিম লন্ডনে ১১ মাস বয়সী শিশুকে ছুরিকাঘাতে হত্যা চেস্টার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।

সোমবার বিকালে ওয়েস্ট লন্ডনে হান্সলোর সুইনফিল্ড ক্লোজের একটি ঘরে ১১ মাস বয়সী শিশু ও ১ মহিলাকে ছুরিকাঘাত করা অভিযুক্ত ব্যাক্তির নাম রেহান খান (২৫)।

বুধবার নিজ থেকেই পুলিশ স্টেশনে যান অভিযুক্ত রেহান খান। পুলিশ জানায় অভিযুক্ত ব্যক্তি ভিকমের পূর্ব পরিচিত। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

জানা যায়, ঘটনায় বালক শিশুটি মারাত্মক আহত হয়। তাকে এয়ার এ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেয়া। তার অবস্থা এখনো আশংকাজনক ।

এই ঘটনায় ৩০ বছর বয়সী এক মহিলাও ছুরিকাঘাতহন। তবে তার অবস্থা আশংকামুক্ত। ঘটনার সাথে জড়িত সন্দেহে একই ঘরে বসবাসকারী  পুরুষ সদস্যকে খুজতে থাকে পুলিশ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026