শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৪০

প্রবাসী বালাগঞ্জ-ওসমানীনগর এডুকেশন ট্রাস্টের বৃত্তি বিতরণ সম্পন্ন

প্রবাসী বালাগঞ্জ-ওসমানীনগর এডুকেশন ট্রাস্টের বৃত্তি বিতরণ সম্পন্ন

নিউজ ডেস্ক: অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আবদুল মান্নান বলেছেন, বর্তমান সরকারের মতো বিগত সময়ে আর কোন সরকার দেশের এত উন্নয়ন সাধন করেনি।

  সম্প্রতি প্রবাসী বালাগঞ্জ-ওসমানীনগর এডুকেশন ট্রাস্ট ইউকের উদ্যোগে ওসমানীনগর ও তাজপুরে শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

মন্ত্রী আরো বলেন, বর্তমান সরকার আমলে যত মসিজদ মাদ্রাসা নির্মাণ হয়েছে বিগত সময়ে তা হয়নি। কিন্তু আমাদের সমাজে এক গোষ্ঠি রয়েছে যারা দেশের স্বাধীনতা বিরোধী। তারা অন্য ইসলাম চায়। যে ইসলামের নাম নিয়ে তারা মানুষ হত্যা করে জঙ্গীবাদ করে। জঙ্গীরা দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে উল্লেখ করে এই জঙ্গীবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
মন্ত্রী বলেন, যারা বাংলাদেশের বিরোধী নয় তারা নির্বাচনে আসবে, কিন্তু যারা বাংলাদেশের বিরোধী তারা আসবে না। দেশের উন্নয়ন অব্যাহত রাখতে আগামী ডিসেম্বরে নৌকার পক্ষে পুনরায় মতামত দেয়ার আহবান জানান তিনি।
এডুকেশন ট্রাস্টের সভাপতি রবিন পালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান মীরুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদাল মিয়া, ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মঈনুল হক চৌধুরী, ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিছুর রহমান, বালাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাকুর রহমান মফুর, সাধারণ সম্পাদক মো. আনহার মিয়া চেয়ারম্যান, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, সাবেক সাধারণ সম্পাদক আবদাল মিয়া, জেলা পরিষদেও সদস্য সুষমা সুলতানা রুহি, এডুকেশন ট্রাস্টের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সা’দ মিয়া, বর্তমান ট্রাস্টের বৃত্তি বিতরণ উদযাপন কমিটির আহবায়ক আনহার মিয়া, কোষাধ্যক্ষ আনছার মিয়া, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শুধাংশু রঞ্জন দাস, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমরান রব্বানী, জাপা নেতা সুফি মাহমুদ প্রমুখ।
মানপত্র পাঠ করেন ওসমানী নগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক চঞ্চল পাল। অনুষ্ঠানে বালাগঞ্জ ও ওসমানীনগরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের গরিব ও মেধাবী প্রায় ৮১৬ শিক্ষার্থীর মধ্যে ৩৩ লাখ ৬০ হাজার টাকার বৃত্তি ও সনদ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে যুক্তরাজ্য থেকে আগত ট্রাস্টিবৃন্দ এলাকার রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রভাষক, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026