সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২

লন্ডনের রাস্তায় কুড়িয়ে পাওয়া পাউন্ডের মালিককে খুঁজছেন বাংলাদেশি লিমন

লন্ডনের রাস্তায় কুড়িয়ে পাওয়া পাউন্ডের মালিককে খুঁজছেন বাংলাদেশি লিমন

নিউজ ডেস্ক: যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের ব্যস্ততম এলাকা হোয়াইটচ্যাপল রোডে খামভর্তি পাউন্ড কুড়িয়ে পেয়েছেন বাংলাদেশি যুবক এজে লিমন মোহাম্মদ।

এরপর পাউন্ডগুলো ফেরত দেওয়ার জন্য প্রকৃত মালিককে খুঁজে বেড়াচ্ছেন তিনি। নিজের ফেসবুকে এ নিয়ে স্ট্যাটাসও দিয়েছেন। তবে এখনও পাউন্ডের মালিককে খুঁজে পাননি লিমন।

তিনি জানান, গত ৩০ মে রাস্তার পাশে একটি সাদা খামে মোড়ানো অবস্থায় পাউন্ডগুলো কুড়িয়ে পান। পাউন্ডের প্রকৃত মালিককে খুঁজে পেতে তিনি আশ্রয় নেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের।

প্রকৃত তথ্য ও প্রমাণ দিয়ে পাউন্ডগুলো ফেরত নিতে ওইদিনই তিনি নিজ ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। অনেকেই পাউন্ডগুলো নিজেদের দাবি করে তার সঙ্গে যোগাযোগ করলেও প্রকৃত তথ্য-প্রমাণ দিতে ব্যর্থ হওয়ায় তিনি এখনও মূল মালিককে খুঁজে পাননি।

আলাপকালে লিমন জানান, পাউন্ডগুলো কোনও মানুষের জরুরি কোনও কাজের ছিল বলে তার মনে হয়েছে। তাই প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিতে পারলে তিনি নিজেকে ধন্য মনে করবেন।

উল্লেখ্য, লিমন ২০১৬ সালেও বাসের মধ্যে কুড়িয়ে পাওয়া টাকা বাস ড্রাইভারের হাতে তুলে দিয়েছিলেন। লিমনের বাড়ি বাংলাদেশের সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায়। তিনি সাউথ-ইস্ট লন্ডনের লুইসাম হসপিটালের ন্যাশনাল হেলথ সার্ভিসে কম্পিউটার অপারেটর পদে চাকরি করেন।

এদিকে লিমনের ফেসবুক স্ট্যাটাসে অনেকেই তার সততার প্রতি সাধুবাদ জানিয়ে মন্তব্য করেছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026