মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১

চীনে অবস্থানরত মার্কিন কূটনীতিকরা রহস্যময় রোগে আক্রান্ত

চীনে অবস্থানরত মার্কিন কূটনীতিকরা রহস্যময় রোগে আক্রান্ত

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ: রহস্যময় রোগে আক্রান্ত চীনে অবস্থানরত মার্কিন দুই কূটনীতিক। তারা সকলে মৃদু শব্দ শুনছেন এবং অসুস্থ হয়ে পড়ছেন। তাই চীনের গুয়াংঝু থেকে দেশে ফিরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হ্যাদার নাওয়ার্টবার্তা সংস্থা রয়টার্সকে জানান, কিউবায় যুক্তরাষ্ট্রের দূতাবাসকর্মীরা যে ধরনের ব্রেন ইনজুরিতে আক্রান্ত হয়েছিলেন, এ রোগটি তার অনুরূপ বলে ধারণা করছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।

তিনি আরও জানান, যে লক্ষণগুলোর তাদের মাঝে দেখা দিয়েছে সেগুলো পর্যবেক্ষণ করা হবে এবং কিউবার কূটনীতিকদের সঙ্গে মেলে কিনা তাও দেখা হবে।

উল্লেখ্য, ২০১৭ সালে কিউবায় যুক্তরাষ্ট্রের ২৪ সরকারি কর্মী ও তাদের পরিবারের সদস্যদরা এই অদ্ভুত রোগে আক্রান্ত হন। তাদের সকলের মস্তিষ্কে ছিল হালকা আঘাতজনিত জখম।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026