মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:১৫

জি-৭ সম্মেলনের প্রথম দিনেই মিত্রহীন ট্রাম্প

জি-৭ সম্মেলনের প্রথম দিনেই মিত্রহীন ট্রাম্প

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ: ধনী দেশগুলোর ব্যবসায়ীক সংগঠন গ্রুপ অব সেভেন (জি-৭) এর শুক্রবার প্রথম দিনের সম্মেলনেই এক ঘরে হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র।

দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেশকিছু আপত্তিকর প্রস্তাব ও সিদ্ধান্ত তাদের ক্রমান্বয়ে মিত্রহীন করে দিচ্ছে। ট্রাম্প জি-৭ এ রাশিয়াকে আবারো সদস্য পদ দেয়ার অনুরোধ জানায়। তার প্রস্তাবের বিরুদ্ধে বাকি সদস্যরা সর্বসম্মতভাবে বিরোধীতা করেছে। শুধু কি তাই?

স্বয়ং যুক্তরাষ্ট্র থেকে আসা ট্রাম্পের প্রতিনিধিরাও বিস্মিত হয়েছে।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানান, ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে বাকি সদস্যরা ঐক্যবদ্ধ। ফ্রান্সের পাশাপাশি কড়া সমালোচনা করেছে জার্মানিও।

যতদিন রাশিয়া ইউক্রেন ইস্যুতে আমাদের শর্তে রাজি না হবে ততদিন তাদের সাথে কোন রকম সম্পর্ক না করার ব্যাপারে আমরা চুক্তিবদ্ধ বলে মন্তব্য করেছেন জার্মান চ্যান্সেলর এঙ্গেলা মেরকেল। ট্রাম্পের প্রস্তাব নিয়ে বৃটিশ প্রধানমন্ত্রীও কড়া সমালোচনা করেছেন।

উল্লেখ্য, ধনী দেশগুলোর এ গ্রুপে রাশিয়াসহ আগে মোট ৮জন সদস্য ছিল। ২০১৪সালে ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইউরোপ রুশ হস্তক্ষেপের বিরুদ্ধে দাঁড়ালে রীতিমত দ্বন্দ্বে জড়িয়ে পরে।

পশ্চিমারা কিয়েভের পক্ষে অবস্থান নেয় আর রাশিয়া দেশটির অন্য একটি অংশ ক্রিমিয়া আলাদা করতে সহযোগিতা করে এবং শেষে তা নিজেদের কব্জায় নিয়ে নিলে তাদের জি-৭ থেকে বের করে দেয়া হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026