শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:১৪

অ্যাঙ্গেলা মারকেলের পোস্টে টুইটারে হাসির খোরাক

অ্যাঙ্গেলা মারকেলের পোস্টে টুইটারে হাসির খোরাক

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ: জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেলের পোস্ট করা একটি ছবি নিয়ে টুইটারে হাসির খোরাক যুগিয়েছে।

কানাডায় অনুষ্ঠিত জি-৭ শীর্ষ সম্মেলনের এক ফাঁকে তোলা ওই ছবিটি মারকেল পোস্ট করেছেন তার ইন্সটাগ্রামে। ক্যাপশন লিখেছেন: কানাডায় জি-৭ শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিন: দুটি ওয়ার্কিং সেশনে স্বতস্ফূর্ত বৈঠক।

ওই সম্মেলনের কয়েক শত ছবি প্রকাশিত হয়েছে। তার মধ্যে মারকেলের শেয়ার করা ছবিতে দেখা যায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প একটি টেবিলে বসে আছেন। অ্যাঙ্গেলা মারকেল ও অন্যরা দাঁড়ানো তাকে ঘিরে।

টেবিলের ওপর দু’হাতের তালু ঠেকিয়ে মারকেল একদৃষ্টে তাকিয়ে আছেন ট্রাম্পের দিকে। এ সময় সেখানে উপস্থিত ছিলেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বল্টন ও বিভিন্ন দেশের অন্য নেতারা। এ ছবি নিয়ে টুইটারে মজা করেছেন জাস্ট জো নামে একজন।

তিনি জি-৭ সম্মেলনের নেতাদের একটি ছবি পোস্ট করেছেন। তাতে অন্য নেতাদের দেখা যাচ্ছে সামনে এগিয়ে যাচ্ছেন। কিন্তু অ্যাঙ্গেলা মারকেল খেলনা গাড়িতে ট্রাম্পকে বসিয়ে ঠেলে নিয়ে যাচ্ছেন। এটি একটি কম্পিউটার কম্পোজে তৈরি ছবি। জো এর ক্যাপশনে লিখেছেন জি-৭ সম্মেলনে অন্য নেতারা ও অ্যাঙ্গেলা মারকেল। এ ছাড়াও নানা রকম কৌতুক ও রঙ্গ করা হচ্ছে টুইটারে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026