শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:২৮

সাউন্ডটেক ক্যারাম ক্লাব ইউকের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাউন্ডটেক ক্যারাম ক্লাব ইউকের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক: গত ১০ জুন রবিবার সাউন্ডটেক ক্যারাম ক্লাব ইউকের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পূর্ব লন্ডনে হ্যাসেল স্টিটে ক্লাবের নিজস্ব অফিসে অনুষ্ঠিত এই মাহফিল লন্ডনের বিশিষ্ট কমিউনিটি নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

ক্লাবের সভাপতি জুলহাস আহমদ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুর রহমান খান সুজার পরিচালনায় ইফতার ও দোয়া মাহফিলে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, কাউন্সিলর আলবাব হোসেন, গোলাপগঞ্জ হেলপিং হেন্ডস ইউকের সভাপতি তমিজুর রহমান রঞ্জু, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও গোলাপগঞ্জ ট্রাস্ট ইউকের সদস্য সচিব আনোয়ার শাহজাহান, ইউকে ক্যারাম ফেডারেশনের সভাপতি নজরুল ইসলাম কয়েস।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকে ও গোলাপগঞ্জ হেলপিং হেন্ডস ইউকের সহ-সভাপতি দিলওয়ার হোসেন, বাঘা ইউনিয়ন ডেভলপমেন্ট এসোসিয়েশন ইউকের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিছবা মাছুম, গোলাপগঞ্জ হেলপিং হেন্ডস ইউকের সাবেক সহ-সম্পাদক কামাল উদ্দিন, গোলাপগঞ্জ হেলপিং হেন্ডস ইউকের ক্রীড়া সম্পাদক শামীম আহমদ প্রমুখ।

সাউন্ডটেক ক্যারাম ক্লাব ইউকের নেতৃবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন সোনাহর আলী রিংকু, সেলিম আহমদ চাকলাদার, নজরুল ইসলাম প্রমুখ।

ইফতার মাহফিল শেষে উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান খান সুজা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026