বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:১৩

ঐতিহাসিক আলোচনায় ট্রাম্প-কিম মুখোমুখি: যৌথচুক্তি সই করলেন দুজনই (ভিডিও)

ঐতিহাসিক আলোচনায় ট্রাম্প-কিম মুখোমুখি: যৌথচুক্তি সই করলেন দুজনই (ভিডিও)

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ: সব শঙ্কা আর অনিশ্চয়তাকে উড়িয়ে দিয়ে অবশেষে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সঙ্গে মুখোমুখি বৈঠকে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯ টায় সিঙ্গাপুরের সেন্টোসা দ্বীপে বৈঠক শুরু করেন দুই নেতা। ইতিহাসে প্রথমবারের মতো উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের করমর্দন প্রত্যক্ষ করে পুরো বিশ্ব। এ খবর দিয়েছে বিবিসি ও দ্য গার্ডিয়ান।

খবরে বলা হয়, বৈঠকে উত্তর কোরিয়ার  প্রেসিডেন্টের সঙ্গে তার বোন কিম ইয়ো জং রয়েছেন। আর যুক্তরাষ্ট্রের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও, হোয়াইট হাউসের চিফ অব স্টাফ জন কেলি, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন ও হোয়াইট হাউসের প্রেস সচিব সারাহ স্যান্ডার্স অংশ নিয়েছেন।

বৈঠকের শুরুতেই হাত মেলন কিম ও ট্রাম্প। ১২ সেকেন্ড পরস্পরের হাত ধরে রেখে বিশ্বকে নতুন যুগের সূচনার ইঙ্গিত দেন তারা। বৈঠক কক্ষে প্রথমে প্রবেশ করেন কিম জং। তিনি সেখানে ট্রাম্পের জন্যে অপেক্ষা করেন। পরে ট্রাম্প সেখানে প্রবেশ করলে তাকে স্বাগত জানান।

উষ্ণ অভিবাদন জানান একে অপরকে।  পরে একান্তে কথা বলেন দ্ইু নেতা। বৈঠক শুরুর আগে ট্রাম্প বলেন, এটা খুবই ভালো বৈঠক হবে। আর কিম বলেন, এ পরিস্থিতি তৈরি সহজ ছিলো না।

পরমাণু নিরস্ত্রীকরণে ঐতিহাসিক যৌথচুক্তি সই করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার শীর্ষনেতা কিম জং উন।

বৈঠক শেষে ট্রাম্প বলেন, আমরা একটি ‘ব্যাপক’ চুক্তি স্বাক্ষরে সম্মত হয়েছি। খুবই উষ্ণ সম্পর্কের মধ্যদিয়ে আজকের বৈঠক শুরু হয়েছে। আমরা একটি ঐতিহাসিক চুক্তি সই করেছি। খুবই দ্রুত বিষয়টি করতে পেরেছি। আমি অত্যন্ত আনন্দিত। দুইপক্ষই এতে খুশি।

তিনি বলেন, সহযোগিতার জন্য সবাইকে ধন্যবাদ। সিঙ্গাপুরের আতিথেয়তা অত্যন্ত চমৎকার ছিলো। বিশেষ করে কিমের প্রতি আমি খুবই কৃতজ্ঞ। আমি সত্যিই খুব সম্মানিতবোধ করছি। কোরীয় দ্বীপপুঞ্জের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখন থেকে সম্পূর্ণ ভিন্ন মাত্রায় উন্নীত হতে দেখা যাবে।

প্রসঙ্গত, সিঙ্গাপুরের সেন্তোসা দ্বীপে ক্যাপেলে হোটেলে স্থানীয় সময় সকাল ৯টায় এবং বাংলাদেশ সময় সকাল ৭টায় একান্ত বৈঠকে বসেন দুই নেতা। দিনের শুরুতে এমন চুক্তি স্বাক্ষরের কোনও পরিকল্পনা ছিল না। তবে মধ্যাহ্নভোজের আগে একটি দীর্ঘসময় বিরতির উল্লেখ ছিল। দুপুরের দিকেই হঠাৎ করে যৌথচুক্তি স্বাক্ষরের ঘোষণা দেন ট্রাম্প।

সকালে বৈঠকের শুরুতে দুই দেশের পতাকার সামনে দাঁড়িয়ে হাত মেলান ট্রাম্প-কিম। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, ১২ সেকেন্ড ধরে হ্যান্ডশেক করেন তারা। কিমই প্রথম এসে ট্রাম্পের জন্য অপেক্ষা করতে থাকেন।

বৈঠক শুরুর আগেই ট্রাম্প বলেছিলেন,এটা দুর্দান্ত বৈঠক হবে। আর কিম বলেন, ‘এমন অবস্থায় আসা সহজ ছিলো না। শান্তির জন্য বড় একটি ঘটনা আজকের দিন।’ দুই নেতা প্রায় ৩৫ মিনিট ধরে একান্ত বৈঠক করেন।

https://www.youtube.com/watch?v=JpYVMSbV3Jw




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026