বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০

কি আছে ট্রাম্প-কিম স্বাক্ষরিত ডকুমেন্টে

কি আছে ট্রাম্প-কিম স্বাক্ষরিত ডকুমেন্টে

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন স্বাক্ষরিত ‘কমপ্রিহেনসিভ’ ডকুমেন্টে কোরিয়া উপদ্বীপ অঞ্চলকে পুরোপুরি পারমাণবিক অস্ত্রমুস্ত করার কথা বলা হয়েছে। দু’নেতা এ লক্ষ্যে কাজ করতে সম্মত হয়েছেন।

ওই ডকুমেন্টে বলা হয়েছে, তারা যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে একটি নতুন সম্পর্ক গড়তে কাজ করে যাবেন। স্বাক্ষরিত ডকুমেন্টে বলা হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প ও চেয়ারম্যান কিম জং উন ব্যাপক, ইনডেপথ ও আন্তরিক মতবিনিময় করেছেন যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে একটি নতুন সম্পর্ক গড়ার জন্য।

পাশাপাশি কোরিয়া উপদ্বীপ অঞ্চলে একটি টেকসই ও শান্তিপূর্ণ এলাকা গড়ে তোলার জন্য কাজ করবেন তারা। এক্ষেত্রে উত্তর কোরিয়াকে নিরাপত্তার নিশ্চয়তার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026