রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:৩৭

নিউজিল্যান্ডের সুন্দরী প্রতিযোগিতায় হিজাবি

নিউজিল্যান্ডের সুন্দরী প্রতিযোগিতায় হিজাবি

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: নিউজিল্যান্ডের মরিসভিলের ২০ বছর বয়সী মুসলিম তরুণী সুন্দরী প্রতিযোগিতার গৎবাধাঁ নিয়ম ভাঙ্গতে চলেছেন। উত্তর নিউজিল্যান্ডের এই তরুণী মিস ইউনিভার্স নিউজিল্যান্ড প্রতিযোগিতার প্রথম হিজাব পরিহিত প্রতিযোগী হিসেবে অংশ নিচ্ছেন।

রেডিও নিউ জিল্যান্ড এর রিপোর্টে বলা হয়, মালয়েশিয়ায় জন্ম নেয়া নূরুল শামসুল নিজেকে একজন দৃঢ় চেতার মেয়ে হিসেবে বর্ণনা করেছেন।

২০১৮ সালের প্রতিযোগিতার শীর্ষ ২০ প্রতিযোগীদের একজন হিসেবে স্থান পেয়েছেন। শামসুল জানান, মাত্রই তিন বছর আগে তিনি হিজাব পরিধান শুরু করেন এবং বলেছিলেন যে তার পরিবার এটি পরতে তাকে কখনো কোনো চাপ দেয়নি।

শামসুল রেডিও নিউজিল্যান্ডকে বলেন, সম্ভাব্য হয়রানির কারণে অনেক মুসলিম মেয়ে হিজাব পরিধান করতে ভয় পান। আমি আশা করি, এই প্রতিযোগিতায় আমার হিজাব পরিধান, সেসব মেয়েদের মনে কিছু হলেও আস্থা জাগাবে। হিজাব পরিধান করা ঠিক আছে, আপনি হিজাবের মধ্যেই সৌন্দর্য দেখতে পাবেন।’ মুসলিম নারীদেরকে কিছু দিতে পারলে তিনি নিজেকে গর্বিত মনে করবেন বলে জানিয়েছেন।

শামসুল তার ব্লগ দ্য গার্ল ইন দ্য রেড ওয়াইন স্কারফ এ লিখেছেন, তিনি অন্যদের কাছ থেকে বৈধতা পাওয়ার জন্য কিংবা তার সৌন্দর্যকে জাহির করতে প্রতিযোগিতায় প্রবেশ করেননি, বরং একজন ব্যক্তি হিসেবে তার নিজেকে বিকশিত করতে এবং এই উপায়ে মেয়েদের ক্ষমতায়নে সহায়তা করার জন্যই তার এখানে আসা। মিস ইউনিভার্স নিউ জিল্যান্ড ২০১৮ এর চূড়ান্ত প্রতিযোগিতা ৪ আগস্ট অনুষ্ঠিত হবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026