শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:২৮

বিপুল উৎসাহ উদ্দীপনা ও ভাবগাম্ভীর্য়ের মধ্যে দিয়ে ব্রিটেনে পবিত্র ঈদ-উল-ফিতর পালন

বিপুল উৎসাহ উদ্দীপনা ও ভাবগাম্ভীর্য়ের মধ্যে দিয়ে ব্রিটেনে পবিত্র ঈদ-উল-ফিতর পালন

শীর্ষবিন্দু নিউজ: বিপুল উ্ৎসাহ-উদ্দীপনা ও ভাবগাম্ভীর্য়ের মধ্যে দিয়ে ব্রিটেনজুড়ে পালিত হচ্ছে পবিত্র ঈদ-উল-ফিতর। সৌদি আরবের সাথে মিল রেখে প্রতিবারের মতো এবারও ব্রিটেসসহ পুরো ইউরোপে পালিত হচ্ছে এই খুশির ঈদ।

এবারের ঈদে আবহাওয়া অনুকুলে থাকায় ব্রিটেনে শত শত মসজিদের পাশাপশি  একাদিক মাঠেও ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।

রংবেরংগের রকমারি ঈদের বাহারি পোশাক পরে পুরুষ, নারী, ছেলেমেয়েসহ সব বয়সী মানুষের ঢল নামে বাংলাদেশী অধ্যুষিত মসজিদ সমূহে। পূর্ব লন্ডনের স্থানীয় সব গুলো মসজিদে একাধিক ঈদের জামাত হয়েছে।

অনেকেই ঈদের জামাত শেষে প্রিয়জনদের কবর জিয়ারতে চলে যান। ফরেস্ট গেইট, ওয়্লাথামস্টো ও হ্যানন্ড কবর স্থানেও ছিল মানুষের ভিড়। সেখানেও ছিল বেশ যান জোট। রাস্তায় ধির গতিতে গাড়ি চলছিল।

বিশ্ব মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি, ঐক্য ও ব্রিটেন প্রবাসী মুসলিম কমিউনিটির উন্নতি কামনা করে ব্রিটেনে শেষ হয়েছে পবিত্র ঈদুল ফিতরের জামাত। এতে অংশ নিয়েছেন নারী-পুরুষ শিশু-কিশোরসহ বিভিন্ন বর্ণ ও গোত্রের মানুষ।

প্রতিটি জামাতের খুতবায় ইমামগন রমজানের অর্জিত আমলকে কাজে লাগিয়ে বছরের বাকী দিন তা মেনে চলতে পরামর্শ দিয়েছেন।

তারা বলেন, রমজানের শিক্ষা মানুষের ইহকালিন ও পরকালিন শান্তি এনে দিতে পারে। তাছাড়া পবিত্র ঈদের দিনে তরুন প্রজন্মকে উশৃঙ্খল না হওয়ার পরামর্শ দিয়েছেন আলেম ও অভিভাবকগন।

ব্রিটেনে বহু জাতিক সমাজ ব্যবস্থায় বাংলাদেশীদের পাশাপাশি অন্যান্য মুসলিম কমিউনিটির মানুষকে এক কাতারে ঈদের জামাত আদায় করতে দেখে গেছে।

বাংলাদেশী অধ্যুষিত লন্ডনের মাইলএন্ড স্টেডিয়ামে সকাল ৯টায় ঈদ জামাত অনুষ্ঠিত হওয়ার থাকলেও কিছুটা দেরীতে এই বিশাল ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এতে হাজার হাজার মানুষ অংশ নেন।

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র জন বিগস বাসিন্দাদের সাথে ঈদের কুশল বিনিময় করতে আসেন। এসময় উপস্থিত ছিলেন একাদিক বাংলাদেশী কাউন্সিলার।

এদিকে এসেক্সের ইলফোর্ড এলাকায় অবস্থিত ভ্যালেইটাইন্স পার্কের খোলা মাঠে বিশাল ঈদ জামাত অনুষ্টিত হয়েছে। এখানে ইমামতি করেন প্রখ্যাত মুফতি মেনেক।

লন্ডনের সর্ববৃহৎ মসজিদ ইস্ট লন্ডন মসজিদে পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাত সাড়ে সাতটায়, দ্বিতীয় জামাত সাড়ে আটটায়, তৃতীয় জামাত সাড়ে নয়টায়, চতুর্থ জামাত সাড়ে দশটায়, পঞ্চম এবং সর্বশেষ জামাত অনুষ্ঠিত হবে সাড়ে ১১ টায়। ১২টায় দিকে মসজিদে দেখা যায় মুসল্লিরা দাড়িয়ে আছেন জুম্মার নামাজ আদায় করার জন্য। ঐ সময় তখনো ঈদের শেষ জামাত শেষ হয়নি।

ইস্ট লন্ডন মসজিদে প্রতিটি জামাতে মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। বেলা বাড়ার সাথে সাথে মানুষের আগমন বাড়তে থাকে। তখন রাস্তায় বেশ যান জোটের সৃষ্টি হয়।

লন্ডনের  আরও এক সর্ববৃহৎ মসজিদ লন্ডন সেন্ট্রাল রিজেন্ট পার্ক মসজিদে ছয়টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাত সাতটায়, দ্বিতীয় জামাত  আটটায়, তৃতীয় জামাত  নয়টায়, চতুর্থ জামাত দশটায়, পঞ্চম জামাত এগারোটায় এবং সর্বশেষ জামাত বারোটায় অনুষ্ঠিত হয়।

বাংলা টাউন খ্যাত ঐতিহ্যবাহী ব্রিকলেইন জামে মসজিদে ৪টি জামাত অনুষ্ঠিত হয়। এখানে বাংলাদেশ হাই কমিশনার নাজমুল কাওনাইন ঈদ জামাতে অংশনেন। এছাড়া মসজিদ কমিটির চেয়ারম্যান আলহাজ্ব সাজ্জাদ মিয়াসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ঐতিহ্যবাহী দারুল উলুম জামে মসজিদে ৪টি জামাত অনুষ্ঠিত হয়- প্রথম জামাত সাতটায়, দ্বিতীয় জামাত আটটায়, তৃতীয় জামাত নয়টায় চতুর্থ ও শেষ জামাত সকাল সাড়ে দশটায় ।

ফোর্ড স্কয়ার মসজিদে পাঁচটি জামাত অনুষ্ঠিত হয়- প্রথম জামাত সকাল সাড়ে ছয়টায়, দ্বিতীয় জামাত সকাল সাড়ে সাতটায়, তৃতীয় জামাত সকাল সাড়ে আটটায়, চতুর্থ জামায়াত সকাল সাড়ে নয়টায় এবং সর্বশেষ ও পঞ্চম জামাত সাড়ে দশটায় ।

বায়তুল আমান মস্ক এন্ড কার্লচারাল সেন্টারে: এখানে ৪টি জামাত অনুষ্ঠিত হয়- প্রথম জামাত ৮ টায়, দ্বিতীয় জামাত ৯টায়, তৃতীয় জামাত ১০টায় চতুর্থ ও শেষ জামাত ১১টায়।

রেড কোর্ট কালচারাল সেন্টার ও মসজিদে ঈদের চারটি জামাত অনুষ্ঠিত হয়- প্রথম জামায়াত ৭টায়, দ্বিতীয় জামায়াত ৮টায়, তৃতীয় জামাত ৯ টায় এবং সর্বশেষ জামাত দশটায়।

বায়তুল আমান মসজিদ এন্ড কালচারাল বেথনাল গ্রীন সেন্টারে ৪টি জামাত অনুষ্ঠিত হয়- প্রথম জামাত ৮টায়, দ্বিতীয় জামাত ৯ টায়, তৃতীয় জামাত ১০টায়, চতুর্থ জামাত ১১ টায় ।

পপলার নতুন মসজিদ- পপলার মসজিদ এবং কালচারাল সেন্টারে ৩টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়- প্রথম জামাত ৮টায়, দ্বিতীয় জামাত ৯টায় এবং তৃতীয় জামাত দশটায় ।

পপলার সেন্ট্রাল মসজিদে ৪ টি জামাত অনুষ্ঠিত হয়- সকাল ৮টা, ৯টা, ১০টা এবং ১১ টায়।

ইস্টএন্ড ইসলামিক সেন্টার প্লাসেট রোড সেন্ট্রাল মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়- প্রথম জামাত হবে সকাল ৬ টা, দ্বিতীয় জামাত ৭:৩০, তৃতীয় জামাত ৯:৩০, এবং শেষ ও চতুর্থ জামাত সকাল সাড়ে দশটায় ।

স্টেপনি শাহজালাল মসজিদে এন্ড কালচারাল সেন্টারে ঈদের চারটি জামাত অনুষ্ঠিত হয়- প্রথম জামাত হবে ৭টা ৩ মিনিটে, দ্বিতীয় জামাত হবে ৮টা ৩০ মিনিটে, তৃতীয় জামাত ৯টা ৩০ মিনিটে এবং সর্বশেষ জামাত অনুষ্ঠিত হবে ১০টা ৪৫ মিনিটে।

লুটনের বেরি পার্ক জামে মসজিদে ৩ টি জামাত অনুষ্ঠিত হবে- প্রথম জামাত ৮টায়’ দ্বিতীয় জামাত সাড়ে ৯ টায় এবং তৃতীয় জামাত সাড়ে দশটায়।

এডিবারায় সেন্ট্রাল মসজিদে তিনটি জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাত সকাল সাড়ে পাচটায় এবং দ্বিতীয় জামাত সকাল সাতটায় এবং সর্বশেষ জামাত সকাল সাড়ে নয়টায়।

এডিবারায় এডরা টাস্ট্র মসজিদে দুটি জামাত অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৭টায় এবং দ্বিতীয় জামাত সকাল সাড়ে ১০টায়

এডিবারায় এডরা টাস্ট্র মসজিদে দুটি জামাত অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৭টায় এবং দ্বিতীয় জামাত সকাল সাড়ে ১০টায়

এডিবারায় আনওয়ার-ই-মতিন মসজিদে তিনটি জামাত অনুষ্ঠিত হয়। সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৯টায় এবং শেষ জামাত সকাল সাড়ে ১০টায়।

এডিবারার ব্রাকহলে মসজিদ-ই-আয়শা মসজিদে তিনটি জামাত অনুষ্ঠিত হয়। সকাল ৭টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৯:৪৫টায় এবং শেষ জামাত সকাল সাড়ে ১১:১৫টায়।

নিউপোর্ট শাহপরাণ বাংলাদেশী জামে মসজিদে দুইটি ঈদ জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাত সকাল নয়টায় এবং দ্বিতীয় জামাত সকাল দশটায়। নিউপোর্ট পার্কে ঈদ জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে আটটায়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026