বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১

বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায় অয়েল ট্যাংকারে

বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায় অয়েল ট্যাংকারে

শীর্ষবিন্দু নিউজ: চট্টগ্রামের মাঝিরঘাটে কর্ণফুলী নদীতে একটি অয়েল ট্যাংকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার বিকাল সোয়া ৫টার দিকে মাঝিরঘাট এলাকার কর্ণফুলী নদীর আনু মাঝির ঘাটের কাছে আল-ফাতেয়া অয়েল ট্যাংকারে ইঞ্জিন রুমে বিস্ফোরণের পর আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জসিম উদ্দিন গণমাধ্যমকে জানান, ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে এনেছেন। ট্যাংকারটির মালিক কে বা এটিতে কি পরিমাণ তেল ছিল তাৎক্ষণিকভাবে কেউ জানাতে পারেননি। নেভি ফায়ার সার্ভিসের কর্মীরাও এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

 

 

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026