সোমবার, ১৮ মে ২০২৬, ০৮:০৫

ম্যাকডোনাল্ড রেস্টুরেন্টে প্লাস্টিকের স্ট্র’র পরিবর্তে কাগজের স্ট্র ব্যবহার

ম্যাকডোনাল্ড রেস্টুরেন্টে প্লাস্টিকের স্ট্র’র পরিবর্তে কাগজের স্ট্র ব্যবহার

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: প্লাস্টিক বর্জ্য কমাতে যুক্তরাজ্য আয়ারল্যান্ডের ম্যাকডোনাল্ড রেস্টুরেন্টের শাখাগুলো প্লাস্টিক স্ট্র এর পরিবর্তে কাগজের স্ট্র ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে। এই বছরের সেপ্টেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে

বিবিসিকে ম্যাকডোনাল্ড কর্তৃপক্ষ জানায়, আমাদের ক্রেতারাও চাচ্ছিলো প্লাস্টিকের স্ট্র ব্যাপারে আমরা যেনো একটা পদক্ষেপ নিই, তা থেকেই এই পরিকল্পনা।

২০১৫ সালের পরিবেশ নজরদারিতে দেখা গেছে, ২০১৩ সালে প্রায় কোটি টন প্লাস্টিক উৎপাদিত হয়েছে যা কোটি কোটি টন প্লাস্টিক বর্জ্যে পরিণত হয়ে প্রতিবছর সমুদ্রগুলোতে স্তূপ বানিয়ে ফেলেছে।

এতে সামুদ্রিক পরিবেশ নষ্ট হয়ে সামুদ্রিক প্রাণীকূলের জীবন বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে। এদিকে এপ্রিলে ব্রিটিশ সরকার দেশটিতে কটন বাডস প্লাস্টিকের স্ট্র নিষিদ্ধ করেছে




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026