সোমবার, ২৫ মে ২০২৬, ১২:৫৫

ভেনিজুয়েলায় নাইটক্লাবে আগুন: শিশুসহ ১৭ নিহত

ভেনিজুয়েলায় নাইটক্লাবে আগুন: শিশুসহ ১৭ নিহত

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ: ভেনিজুয়েলার রাজধানী কারকাসে একটি নাইটক্লাবে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে৷

নাইটক্লাবে আগুন লাগলেও সেই আগুনে মারা যাননি নিহতরা। আগুনের খবরে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে তারা মারা যান। নিহতদের মধ্যে যুকক ও শিশু রয়েছে।

ভেনিজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী নেস্টর রেভেরল সাংবাদিকদের জানান, শনিবার ভোর রাতে কারাকাসের একটি নাইটক্লাবে গ্র্যাজুয়েশন পার্টি চলছিল। তখনই আগুন ধরে। দৌড়াতে গিয়ে পদপিষ্ট হয়ে অনেকের মৃত্যু হয়। এতে আহত হয়েছে শতাধিক।

আহতদের মধ্যে বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নাইটক্লাবে সেই সময় ৫০০ জন পার্টি করছিলেন।

এই ঘটনায় সাতজনকে গ্রেফতার করা হয়েছে। সরকার নাইটক্লাবটি বন্ধ করে দিয়েছে এবং এবং এর মালিককে গ্রেফতার করেছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026