রবিবার, ১৭ মে ২০২৬, ০৪:২০

লন্ডনে পাতাল রেলে বিস্ফোরণে আহত ৫

লন্ডনে পাতাল রেলে বিস্ফোরণে আহত ৫

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: লন্ডনের পাতাল রেলস্টেশন সাউথগেইট টিউব স্টেশন এ মঙ্গলবার বিস্ফোরণে পাঁচ জন আহত হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই বিস্ফোরণ ঘটে বলে ব্রিটিশ পুলিশ জানিয়েছে।

উত্তর লন্ডনের এ স্টেশনটি একটি বিস্ফোরণের কথা ফোনে পুলিশকে জানালে জরুরি সংস্থার কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্টেশনটি বন্ধ করে দেয়। প্রাথমিক ভাবে এই ঘটনাটিকে জঙ্গি হামলা মনে করলেও পুলির্শ জানায় ব্যাটারি শর্ট সার্কিট থেকেই এটা হয়েছে।

লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, এই ঘটনায় আহত দুই জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। অপর তিন জনকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়েছে। তারা সামান্য আহত হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026