রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:৩৮

প্রথম সন্তানের মা হলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

প্রথম সন্তানের মা হলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ: নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন (৩৭) কন্যা সন্তানের মা হলেন।

বৃহস্পতিবার স্থানীয় সময় বিকাল ৪টা ৪৫ মিনিটে ভূমিষ্ঠ হয় তার ওই কন্যা।  এটিই তার প্রথম সন্তান। ৩০ বছরের মধ্যে ক্ষমতায় থাকা কোনো বিশ্বনেতার মধ্যে তিনিই প্রথম সন্তানের জন্ম দিলেন।

তবে জাসিন্ডার আগেও একজন প্রধানমন্ত্রী দায়িত্বে থাকার সময় মা হয়েছেন। তিনি হলেন পাকিস্তানের প্রয়াত প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো। ১৯৯০ সালে তিনি সন্তানের জন্ম দেন।

জাসিন্ডা আরডার্ন গত জানুয়ারিতে জানিয়েছিলেন তিনি অন্তঃসত্ত্বা। তার স্বামী ক্লার্ক গেফোর্ড। সন্তান জন্মের পর ছয় সপ্তাহের ছুটিতে যাওয়ার পরিকল্পনা করেছেন জাসিন্ডা। আগামী আগস্টে কাজে যোগ দেবেন বলে আশা করছেন তিনি।

তবে এখনও কন্যার নাম রাখেন নি তারা। এর আগে প্রধানমন্ত্রী আরডার্ন বলেছিলেন, পছন্দমতো একটি নাম খুঁজতে হয়রান তারা। তবে নতুন সন্তানের মা হয়ে মিস আরডার্ন খুশিতে আটখানা।

তিনি তাই ইন্সটাগ্রামে লিখেছেন, একটি সুস্থ কন্যা শিশু পেয়ে আমি অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি। তার জন্ম হয়েছে বিকেল ৪টা ৪৫ মিনিটে। তার ওজন ৩.৩১ কোটি। আমাদের জন্য আপনাদের শুভ কামনা ও মমতার জন্য অনেক ধন্যবাদ।

অকল্যান্ড সিটি হাসপাতালের চমৎকার টিমকে আমি অভিনন্দন জানাতে চাই। ওদিকে মিস আরডার্নের অফিস থেকে বলা হয়েছে মা ও নবজাতক ভাল আছে।

তবে কখন তারা হাসপাতাল ছাড়বেন তা পরে জানানোর কথা বলা হয়েছে। ওই হাসপাতালের বাইরে সাংবাদিকরা ভিড় করে আছেন। তারা চাইছেন আরডার্ন ও তার পার্টনারের প্রতিক্রিয়া পাওয়ার জন্য।

সন্তান ভূমিষ্ঠ হওয়ার সম্ভাব্য তারিখ ১৭ই জুন বলে দেয়া হয়েছিল আরডার্নকে। কিন্তু তার কয়েকদিন পরে বৃহস্পতিবার সকালে হাসপাতালের লেবার রুমে নেয়া হয় তাকে।

সেখানেই ভূমিষ্ঠ হয় তার কন্যা। ফলে বেশ কিছুদিন অফিস করতে পারবেন না মিস আরডার্ন। এ সময়ে উইন্সটন পিটারের (৭৩) নেতৃত্বে পরবর্তী ৬ সপ্তাহ নিউজিল্যান্ড সরকার পরিচালিত হবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026