বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:২২

গ্যাস বিল বকেয়া ২ হাজার ৭৫৮ কোটি টাকা

গ্যাস বিল বকেয়া ২ হাজার ৭৫৮ কোটি টাকা

শীর্ষবিন্দু নিউজ: চলতি বছরের জুলাই মাস পর্যন্ত দেশে সরকারি ও বেসরকারি খাতে গ্যাস বিল বাবদ বকেয়ার পরিমাণ ২ হাজার ৭৫৮ কোটি টাকা।  এর মধ্যে সরকারি প্রতিষ্ঠানগুলোর বকেয়ার পরিমাণ ৯১৫ কোটি ২৬ লাখ এবং বেসরকারি প্রতিষ্ঠানের বকেয়া রয়েছে ১ হাজার ৮৪২ কোটি ৮৩ লাখ টাকা। বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত আসনের সংসদ সদস্য বেগম নুর-ই-হাসান লিলি চৌধুরীর লিখিত প্রশ্নের জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী জানান, সরকারি প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের কাছে বকেয়ার পরিমাণ এক হাজার ৮৪২ কোটি ৮৩ লাখ টাকা। সরকারি প্রতিষ্ঠানগুলির মধ্যে পিডিবির বকেয়ার পরিমাণ ৬৪২ কোটি ৮৩ লাখ, বিসিআইসি’র ১৩০ কোটি ৭৮ লাখ ও বিএসইসি’র বকেয়া ১ কোটি ৩৬ লাখ টাকা। এছাড়া ১২টি মন্ত্রণালয়সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কাছে বকেয়া রয়েছে ১৪০কোটি ৬৮ লাখ টাকা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026