শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: এরোস্পেস বহুজাতিক সংস্থা এয়ারবাস বৃটেন থেকে চলে যাওয়ার হুমকি দেওয়ায় শংকায় পড়েছে দেশটির প্রায় ১৪ হাজার কর্মী।
যুক্তরাজ্য যদি ইউরোপীয় ইউনিয়নের এককবাজার এবং কাস্টমস ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়ার কারণে ট্রানজিশন চুক্তি স্বাক্ষরিত না করতে পারে সেক্ষেত্রে দেশটির কয়েক হাজার শ্রমিক চাকরি হারাতে যাচ্ছে বলে জানিয়েছে সংবাদপত্র গার্ডিয়ান।
এরআগে, গত সপ্তাহে কনফেডারেশন অব ব্রিটিশ ইন্ডাস্ট্রির পক্ষ থেকে প্রতিষ্ঠানটির বিদায়ী প্রেসিডেন্ট বলেন, যুক্তরাজ্য যদি বের হয়ে যায় ইউরোপীয় ইউনিয়নের কাস্টমস ইউনিয়ন থেকে, সেক্ষেত্রে যুক্তরাজ্যের শিল্পাঞ্চল বিলুপ্ত হয়ে যেতে পারে।
এদিকে, প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যাওয়ায় যুক্তরাজ্যের ২৫স্থানে একলাখেরও বেশি মানুষ যারা বিভিন্নভাবে কোনো না ব্যবসায়-বাণিজ্যের সাথে যুক্ত, তাদের বাণিজ্য বন্ধ হয়ে যাওয়ার আশংকা রয়েছে।
অন্যদিকে, এয়ারবাস প্রতিষ্ঠানটির প্রধান বলেন, ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়ায় সমগ্র যুক্তরাজ্যের এরোস্পেস-সম্পর্কিত বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়বে।
তিনি আরো বলেন, যেহেতু বাণিজ্য অনেকাংশেই রাজনীতির ওপর নির্ভরশীল সুতরাং কোনোধরণের চুক্তি না হওয়া যুক্তরাজ্যে এয়ারবাসের ভবিষ্যৎ হুমকির মুখে পড়বে।