রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:৩৭

তুরস্কের নির্বাচনে অগ্নিপরীক্ষায় এরদোগান

তুরস্কের নির্বাচনে অগ্নিপরীক্ষায় এরদোগান

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ: রিসেপ তাইয়্যেপ এরদোগানকে প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে পাঁচ বছরের জন্য সুযোগ দেওয়া হবে কি না, তুরস্কে তা নির্ধারণ হতে যাচ্ছে আজ রোববার।

দেশটিতে আজ জাতীয় নির্বাচন। গত কয়েক বছরের মধ্যে এ নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভাবা হচ্ছে। স্থানীয় সময় সকাল ৮টা থেকে প্রেসিডেন্ট ও সংসদীয় নির্বাচনে এ ভোটগ্রহণ চলচ্ছে।

এরদোগান এ নির্বাচন জয়ী হলে নতুন প্রবল ক্ষমতা আয়ত্ত করবেন, যা সমালোচকদের ভাষায় গণতান্ত্রিক শাসনকে সঙ্কুচিত করবে।

তবে এবারের নির্বাচন এরদোগান কিংবা তার দল একে পার্টির জন্য সহজ হচ্ছে না। তাদেরকে মধ্য-বামপন্থি প্রার্থী রিপাবলিকান পিপলস পার্টির মুহারেমের শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হচ্ছে।

উল্লেখ্য, ২০১৬ সালের জুলাই মাসে তুরস্কে সেনা অভ্যুত্থানের চেষ্টা ব্যর্থ হয়। এর পর থেকে দেশটিতে সেনাশাসন বলবৎ রয়েছে। আজকের এই নির্বাচন ২০১৯ সালের নভেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে এরদোগান এটি এগিয়ে নিয়ে আসেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026