রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:৩৪

লন্ডনে লাইসেন্স ফিরে পেতে উচ্চ আদালতে উবার

লন্ডনে লাইসেন্স ফিরে পেতে উচ্চ আদালতে উবার

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: লাইসেন্স ফিরে পেতে অ্যাপ-ভিত্তিক ট্যাক্সি সেবা দানকারী প্রতিষ্ঠান উবার লন্ডনের উচ্চ আদালতে গিয়েছে।

সোমবার লন্ডনের ওয়েস্টমিনস্টার আদালতে প্রতিষ্ঠানটির আপিলের পর এ বিষয়ে শুনানী শুরু হয়। গত সেপ্টেম্বরে উবারের লাইসেন্স বাতিল করে দেয় লন্ডনের পরিবহন নিয়ন্ত্রক সংস্থা।

সোমবার থেকে শুরু হওয়া শুনানীর মধ্য দিয়ে প্রমাণিত হবে প্রতিষ্ঠানটি সঠিক এবং সচল কিনা। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে দুর্বলতার অভিযোগ তোলা হয়।

এ কারণেই উবারের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নিয়েছে ট্রান্সপোর্ট ফর লন্ডন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এরইমধ্যে প্রতিষ্ঠানটি তাদের ব্যবহারের জন্য ক্ষমা প্রার্থনাও করেছে।

এমন সিদ্ধান্ত বিশাল এই নেটওয়ার্কের জন্য বড় আঘাত এবং এর ফলে লন্ডনে ৪০ হাজারেরও বেশি ড্রাইভার ক্ষতিগ্রস্থ হয়েছিল।

অন্যদিকে উবারে কাজের পরিবেশ নিয়ে বিভিন্ন ইউনিয়ন, আইনপ্রণেতা এবং ব্ল্যাক ক্যাবের চালকরা আগে থেকেই সমালোচনা করে আসছিলেন বলেও জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026