শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:১১

উৎসব মুখর পরিবেশে চলছে গাজীপুরে ভোটগ্রহণ

উৎসব মুখর পরিবেশে চলছে গাজীপুরে ভোটগ্রহণ

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: গাজীপুরে উৎসব মুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ। বেলা বাড়ার সাথে সাথে কেন্দ্রগুলোতে বেড়েছে ভোটারদের উপস্থিতি। স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পেরে সন্তোষ প্রকাশ করছে ভোটাররা।

মঙ্গলবার (২৬ জুন) গাজীপুর সিটি করপোরেশনের কেন্দ্রগুলো ঘুরে দেখা যায়, সকাল ৮ টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ। এখন পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভোটারদের উপস্থিতি রয়েছে চোখে পড়ার মত। শেষ পর্যন্ত যেন এ ভাবেই সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেই আশা করছে ভোটাররা।

ভোটাররা বলছেন, সকাল সকাল ভোট দিতে পারায় খুব ভালো লাগছে। অন্যান্য উৎসবের মত নির্বাচনও একটি বড় উৎসব। এখন পর্যন্ত ভোটের পরিবেশ ভালো শেষ পর্যন্ত এমনটাই প্রত্যাশা করছি। মেয়র প্রার্থীর পাশাপাশি কাউন্সিলর প্রার্থী নির্বাচনে বেশ গুরুত্ব দেয়া হচ্ছে। কারণ গাজীপুরে আমরা এমন প্রার্থীকে নির্বাচন করতে চাই যারা গাজীপুরের উন্নয়নের জন্য কাজ করবে।

নির্বাচনের রির্টানিং কর্মকর্তা রকিব উদ্দিন মন্ডল সাংবাদিকদের বলেন, কোন প্রার্থীর কোন অভিযোগ ছাড়াই এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন চলছে। ৪টা পর্যন্ত এভাবেই ভোট গ্রহণ চলবে বলে আশা করছি।

অন্যদিকে, যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণের জন্য আইনশৃংখলা বাহিনীর ১২ হাজার (র‌্যাব, পুলিশ ও আনসার) সদস্যের পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে ২৯ হজার বিজিবির সদস্য মোতায়ন করা হয়েছে। পুলিশের পাশাপাশি টহল দিচ্ছে র‌্যাব সদস্যরা। ভোটারদের চেক করে কেন্দ্রে প্রবেশ করানো হচ্ছে। কেন্দ্রগুলোতে মোবাইল ফোন নিয়ে কাউকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

গাজীপুর সিটি করপোরেশনে ৫৭টি ওয়ার্ড কাউন্সিলরের মধ্যে ইতোমধ্যে একজন ওয়ার্ড কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ৫৭টির মধ্যে ৫৬টি ওয়ার্ড কাউন্সিলর পদে ২৫৪জন এবং সংরক্ষিত ১৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৮৪জন অংশগ্রহণ করছে। মেয়র পদের জন্য ৭ জন প্রার্থী এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

গাজীপুর সিটি করপোরেশনে এবার মোট ৫৭টি ওয়ার্ডে ভোটার সংখ্যা ১১ লাখ ৩৭ হাজার ৭৩৭ জন। এরমধ্যে পুরুষ ৫ লাখ ৭৯ হাজার ৯৩৫ জন এবং নারী ভোটার ৫ লাখ ৬৭ হাজার ৮০১ জন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026