মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:০৮

ম্যাক্রোঁনকে ইইউ ছাড়তে বলেছেন ট্রাম্প

ম্যাক্রোঁনকে ইইউ ছাড়তে বলেছেন ট্রাম্প

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ছাড়ার জন্য ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁনকে প্রভাবিত করার চেষ্টা করেছেন।

হোয়াইট হাউজে গত এপ্রিল মাসের শেষ ম্যাক্রোঁর সঙ্গে বাণিজ্য বিষয়ে আলোচনা করার সময় ইইউ ছাড়ার বিনিময়ে ম্যাক্রোঁকে বেশি বাণিজ্যিক সুবিধা দেয়ার প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প।

আলোচনার এক পর্যায়ে প্রেসিডেন্ট ট্রাম্প ফরাসি প্রেসিডেন্টকে বলেন, “আপনি কেন ইইউ ছাড়ছেন না?” ইইউ কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট এ প্রতিবেদন করেছে। ট্রাম্প বলেন, যদি ফরাসি প্রেসিডেন্ট ইইউ ছাড়েন তাহলে তিনি প্যারিসকে বেশি সুবিধা দিয়ে বাণিজ্য চুক্তি করবেন।

ওয়াশিংটন পোস্টের এই খবর অস্বীকার করে নি হোয়াইট হাউজ তবে এ বিষয়ে কোনো মন্তব্যও করে নি। অবশ্য, এটা পরিষ্কার নয় যে, ট্রাম্প নিতান্তই কৌতুক করে এ কথা বলেছিলেন নাকি ইউরোপীয় জোটকে দুর্বল করার জন্য তিনি বিশেষ গুরুত্ব দিয়ে বলেছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026