শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: প্রিন্স হ্যারির সঙ্গে মেগান মারকেলের বিয়ের পর ব্রিটিশ রাজপরিবারে বছরে খরচ বাড়বে কুড়ি লাখ ডলার। এ বাড়তি অর্থের যোগান দিতে হবে প্রিন্স হ্যারি ও উইলিয়ামের বাবা প্রিন্স চার্লসকে।
গত বছর প্রিন্স চার্লস রাজপরিবারের জন্যে খরচ করেন ৪.৬২ মিলিয়ন ডলার। প্রিন্স চার্লস তার দুই পুত্র, পুত্রবধূ ও নাতি নাতনির জন্যে খরচ করেন। এবছর তাকে আরো বাড়তি ১.৪৩ মিলিয়ন পাউন্ড খরচ করতে হবে।
প্রিন্স হ্যারির নববধূ মেগান রাজপরিবারে আসার কারণে যেমন খরচ বেড়েছে তেমনি দুই প্রিন্স ও তাদের স্ত্রীরা রানির অনেক দায়িত্ব পালনে সময় ব্যয় করেন। রানির বয়স ৯২ বছর হওয়ায় তার অধীনে অনেক প্রতিষ্ঠানের দেখভাল তাদের করতে হয়। একই কারণে প্রিন্স চার্লস তার পরিবারের খরচ একাই বহন করেন।