শীর্ষবিন্দু নিউজ: যুক্তরাজ্যের বড় বড় শহরগুলোতে সাইকেল আরোহীদের জন্য নির্মাণ হচ্ছে পৃথক সড়ক।
এ প্রকল্প বাস্তবায়নে খরচ হবে ৫০০ মিলিয়ন পাউন্ড। গত বুধবার থেকে এ প্রকল্পের কাজ শুরু হয়েছে। শেষ করতে লাগবে প্রায় পাঁচ বছর।
এ প্রকল্পের আওতায় শুধু ম্যানচেস্টার শহরে সাইকেল আরোহীদের জন্য ৭৫ মাইলের সড়ক নির্মাণ করা হবে।
১৪০০ স্থানে এর জন্য ট্রাফিক সিগনালও বসানো হবে। পাঁচ বছরের এ প্রকল্পে পাঁচ হাজার মাইলের সড়ক ও ফুটপাতেরও উন্নয়ন করা হবে।