শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:১৮

এবারের বৈশাখী মেলায় ছিলনা তেমন মানুষের সাড়া

এবারের বৈশাখী মেলায় ছিলনা তেমন মানুষের সাড়া

শীর্ষবিন্দু নিউজ: লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের উদ্যেগে রোববার অনুষ্ঠিত হয় লন্ডন বৈশাখী মেলা ২০১৮।

পূর্ব লন্ডনের উইভার্স ফিল্ডে অনুষ্ঠিত এই বৈশাখী মেলায় অন্যান্য বছরের তুলনায় লোক সমাগম ছিল একবারে কম। তবে শেষ মুহুর্তে কিছু জনসমাগম ঘটে।

প্রচন্ড গরম ও বিশ্বকাপের কারনে মেলায় মানুষের উপস্থিতি ছিল অন্য যেকোন বছরের তুলনায় নগন্য। মেলায় মানুষ না আসায় বিক্রি কম হওয়ায় স্টল নিয়ে বসা ব্যবসায়ীরা হতাশা ব্যক্ত করেন।

মেলার আনুষ্ঠানিকতা শুরু হয় বর্ণাঢ্য র‌্যালীর মাধ্যমে। ব্রিকলেনের বাক্সটন স্ট্রীট থেকে এই র‌্যালী শুরু হয় বেলা ১১টায়। টাওয়ার হ্যামলেটসের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা এতে অংশ নেয়। বিভিন্ন রাস্তা প্রদক্ষিন শেষে র‌্যালী গিয়ে মিশে ওয়েভার্স ফিল্ডে। এরপরই মেলার মূল মঞ্চ থেকে ধারাবাহিকভাবে পরিবেশন করা হয় গান, নৃত্য ইত্যাদি।

মেলায় যারা নতুন আসেন তাদের উৎসাহের কমতি ছিল না। তারা এক সাথে বহু বাঙালীর মিলন মেলায় দারুন খুশি। এবারের মেলায় হাজারো দর্শকদের মাতাতে বাংলাদেশ থেকে এসেছিলেন এই সময়ের সবচেয়ে জনপ্রিয় ব্যান্ডগুলোর অন্যতম চিরকুট।

বাউল সম্রাট শাহ আব্দুল করিমের গান পরিবেশন করেন লোক গানের জনপ্রিয় শিল্পী আশিক। এছাড়া চায়না চৌধুরীর নেতৃত্বে তাল তরঙ্গ এবং শৌমি ডান্স কোম্পানীর পরিবেশনায় ছিল বর্ণাঢ্য নৃত্য। নাজ এন্ড বলি ফ্লেক্স এর হাই-এনার্জী পরিবেশনা।

মেলা সরাসরি সম্প্রচার করেনি কোনো বাংলাদেশী টেলিভিশন। অনলাইন মিডিয়ার খবর ও স্যোশাল মিডিয়ায় দেখে শেষ বেলায় আসেন বহু প্রবাসী।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026