বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:১৩

অবশেষে নাজিব রাজাক গ্রেফতার

অবশেষে নাজিব রাজাক গ্রেফতার

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: অবশেষে গ্রেফতার হলেন মালেয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক। কুয়ালালামপুরে তাকে গ্রেফতার করা হয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।

ওয়ানএমডিবি রাষ্ট্রীয় বিনিয়োগ ফান্ড আত্মসাৎ ও অর্থ চোরাচালানের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

মঙ্গলবার নাজিবের পারিবারিক আইনজীবি চ্যানেল নিউজ এশিয়াকে জানান, তার বিরুদ্ধে বুধবার এই মামলার চার্জ গঠন করা হতে পারে। এর আগে মঙ্গলবারই মালেয়েশিয়ার দুর্নীতি দমন এজেন্সি নাজিবের সৎ পুত্র ও হলিউড প্রযোজক রিজা আজিজকে জিজ্ঞাসাবাদ করে।

ওয়ান এমডিবি ফান্ডে দুর্নীতির অভিযোগের প্রভাবেই গত ৯ মের সাধারণ নির্বাচনে বড় ব্যবধানে হেরে যান নাজিব রাজাক। এবং এর ফলে আবারও ক্ষমতায় আসেন সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। তার সরকার ক্ষমতায় এসেই নাজিবের বিরুদ্ধে তদন্ত শুরু করে।

এদিকে দুর্নীতি দমন এজেন্সির কার্যালয়ে গণমাধ্যমকর্মীরা রিজার সাথে কথা বলতে চাইলে তিনি এড়িয়ে যান। যুক্তরাষ্ট্রের তদন্তকারীরা রিজার প্রতিষ্ঠান রেড গ্রানাইড পিকচারস ওয়ান আইএসডিবি ফান্ড থেকে চুরি যাওয়া অর্থ হলিউডের বেশ কিছু চলচিত্র প্রযোজনায় ব্যবহার করেছিলো।

এর মধ্যে রয়েছে উলফস অফ ওয়াল স্ট্রিটের মতো ব্যবসা সফল চলচিত্র। গত মার্চে এই বাবদ যুক্তরাষ্ট্র সরকারকে ৬ কোটি ডলার দিতে রাজি হয় রেড গ্রানাইড।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026