বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:৫৮

ব্রিটিশ এআই কোম্পানি কিনছে ফেসবুক

ব্রিটিশ এআই কোম্পানি কিনছে ফেসবুক

প্রযুক্তি আকাশ ডেস্ক: ফেক নিউজ ঠেকাতে কৃত্তিম বুদ্ধিমত্তা তৈরিকারক একটি ব্রিটিশ কোম্পানি কিনতে যাচ্ছে ফেসবুক। এই জনপ্রিয় সামাজিক যোগাযোগ সাইটটির নীতিমালায় এটি হতে যাচ্ছে প্রথম দৃশ্যমান পরিবর্তন।

কয়েকমাস পূর্বে ফেসবুক নিশ্চিত করেছিল তারা মানব সম্পদের পরিমাণ বাড়াবে। একই সাথে সমস্যা শনাক্তকারী কৃত্তিম বুদ্ধিমত্তার সফটওয়ার এর ব্যবহারও বৃদ্ধি করবে।

নির্বাচনি হস্তক্ষেপে ওয়েবসাইটটির ব্যবহারের গুঞ্জনের প্রেক্ষিতে এই ঘোষণা দেয় ফেসবুক। সারা বিশ্বেই নির্বাচনকে সামনে রেখে কোম্পানিটি সত্য অনুসন্ধানি সম্পদের পরিমাণ বৃদ্ধিতে মনযোগ দিয়েছে।

লন্ডন ভিত্তিক এআই ফার্ম ব্লুমসব্যারি অধিগ্রহণে ফেসবুকের খরচ হবে মাত্র ৩০ মিলিয়ন ডলার। আর এর ফলে ফেসবুকের বিশ্বাসযোগ্যতা আরো বাড়বে। তবে এই ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যমটি কোন মন্তব্য করতে রাজী হয়নি।

ব্লুমসব্যারি এআই প্রাকৃতিক ভাষা টুলস উদ্ভাবন ও উন্নয়ন করে থাকে। এটি সহজেই প্রশ্ন ও উত্তর করতে পারে। এই কোম্পানির পণ্য কেপ লিখিত নথি পড়তে ও এর উত্তর দিতে সক্ষম।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026