শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৪১

সিসিক নির্বাচনী হালচাল: নির্বাচন নিয়ে আমেজে সিলেট (পর্ব-৩)

সিসিক নির্বাচনী হালচাল: নির্বাচন নিয়ে আমেজে সিলেট (পর্ব-৩)

শীর্ষবিন্দু নিউজ: সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে প্রতীক বরাদ্দ পাওয়ার আগেই প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র এবং কাউন্সিলর পদপ্রার্থীরা।

তবে এখনো প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়নি। বরাদ্দ পেলে এ প্রচারণা আরো জোরেশোরে চলবে বলে সমর্থকরা জানান। আগামী ১০ জুলাই সিলেটে প্রতীক বরাদ্দ দেওয়া হবে প্রার্থীদের।

গত ১৩ জুন সিলেট সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। এরপরই সম্ভাব্য প্রার্থীরা জোরেশোরে নামেন মাঠে। আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতের সম্ভাব্য প্রার্থীরা ওই সময় থেকেই নগরীতে গণসংযোগ শুরু করেন।

প্রার্থীরা আগে থেকেই মাঠে সক্রিয়। নির্বাচন নিয়ে তিন ওয়ার্ড মিলে ধারাবাহিক প্রতিবেদনে আজ তোলে ধরা হলো সিলেট সিটি করপোরেশনের আওতাভুক্ত ৭নং ওয়ার্ড, ৮নং ওয়ার্ড ও ৯নং ওয়ার্ডের নির্বাচনী কার্যকলাপ।

৭ নম্বর ওয়ার্ড: প্রতিবারের মতো এবারও সিলেট নগরীর ৭ নম্বর ওয়ার্ডেও লেগেছে নির্বাচনী হাওয়া।

মজার ব্যাপার হচ্ছে সিলেট সিটি কর্পোরেশনের অন্য সব ওয়ার্ডের মধ্যে সবচেয়ে ঘনবসতিপূর্ণ বেশি ভোটার এই ওয়ার্ডেই। তাই নির্বাচিত কাউন্সিলারকে সব সময় খেয়াল রাখতে হয় ভোটার এবং ভোট কেন্দ্রিক নির্বাচনী এলাকার।

কাউন্সিলর নজিবুর রহমান নীরুর আকস্মিক মৃত্যুর পর এ ওয়ার্ডে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে সিলেট মহানগর স্বেচ্ছাসেবকলীগের বর্তমান সভাপতি আফতাব হোসেন খান নির্বাচিত হোন।

এবারের নির্বাচনে এই ওয়ার্ডে প্রার্থীদের মধ্যে অংশ নেবেন- সায়ীদ মোহাম্মদ আব্দুল্লাহ, মো. মানিক মিয়া, মোহাম্মদ শহীদুল ইসলাম, জয়নাল আহমদ, সৈয়দ বাহারুল ইসলাম রিপন, মো. আব্দুল করিম শামীম, ছাদিক আহমদ, মুহিবুর রহমান ছাবু ও সাবেক কাউন্সিলর মহি উদ্দিন আহমদ লোকমান।

বিগত নির্বাচনে মহি উদ্দিন আহমদ লোকমান অংশ না নিলেও এবারের নির্বাচনে চ্যালেঞ্জ হিসেবে আসছেন তিনি।

৭ নম্বর ওয়ার্ডের নির্বাচনী এলাকা- সুবিদবাজার পুর্ব-সুবিদবাজারের পশ্চিম, ছয়েফ খান রোড হয়ে উত্তরে তারাপুর চা বাগান ও দক্ষিণে দর্শন দেউড়ি ব্রিজ পর্যন্ত। তার পাশ দিয়েই নগরীর জালালাবাদ আবাসিক এলাকা, পশ্চিম পীরমহল্লা, মিয়া ফাজিলচিস্ত আবাসিক এলাকা, বানিয়ারমহল, উত্তর পীরমহল্লা, মুগলীটুলা, সুবিদবাজার নয়াবস্তি নিয়ে গঠিত।

নির্বাচন কমিশনের সর্বশেষ হালনাগাদকৃত ভোটার তালিকানুযায়ী এই ওয়ার্ডে মোট ভোটার ১৮ হাজার ৩শ’ ৬৮ জন।

এর আগে দ্বিতীয় সিটি নির্বাচনে এই ওয়ার্ডের ভোটার সংখ্যা ছিল ১৫ হাজার ৪৭০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ৪শ’জন। আর মহিলা ভোটার ৮ হাজার ৯শ’৬৮ জন।

৮ নম্বর ওয়ার্ড: : সিলেট সিটি কর্পোরেশনের ৮ নং ওয়ার্ড অপূর্ব এক মিশ্রণের বেস্টনিতে গঠিত। এই ওয়ার্ড ঘুরলে দেখা যাবে অনেক রাস্তা কাচা যা এখনো পাকা হয়নি অনেকটা গ্রামের পরিবেশের মতো। তবে নামে তো অবশ্যই শহুরে ভাব।

এ্ই ওয়ার্ডের কিং বলে খ্যাত সাবেক কাউন্সিলর জগদীশ চন্দ্র দাশ এর অবৈধ কাজ সম্পর্কে জানেন না সিলেটের মধ্যে এমন লোক খুজে পাওয়া মুশকিল। পুলিশের একটা ভ্যান সব সময় তার বাসার সামনে দাড়িয়ে থাকতো। কখন তিনি আসবেন আর গ্রেফতার হবেন। তবে এবারের নির্বাচনী দৌঁড়ে এগিয়ে আছেন তিনি।

গত সিটি নির্বাচনে ইলিয়াসের কাছে হেরে যান জগদীশ চন্দ্র দাশ। এক সময়ের শক্ত প্রার্থী জগৎজ্যোতি তালুকদার নির্মমভাবে সন্ত্রাসীদের হাতে খুন হলে ভালো অবস্থানে আসেন জগদীশ ও ইলিয়াস। তিনজনই আওয়ামী ঘরানার রাজনীতিবিদ। আওয়ামীলীগ প্রার্থীদের মন যোগাতে তাই লড়াই চালিয়ে যাচ্ছে বর্তমান প্রধান এই দুই শক্তিশালী প্রতিদন্দ্বী।

নির্বাচন কমিশনের সর্বশেষ হালনাগাদকৃত তালিকানুযায়ী  এই ওয়ার্ডে মোট ভোটার ১৭ হাজার ৪৮৮ জন। তারমধ্যে- পুরুষ ৬ হাজার ১৩২ জন। আর মহিলা ভোটার ৮ হাজার ২৮৬ জন।

৯ নম্বর ওয়ার্ড: সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে ৯ নং ওয়ার্ডেও চলছে ভোটারদের নজর কাড়ার চেষ্টা।

সিটি কর্পোরেশনের সীমানাঘেঁষা এ ওয়ার্ড- আখালিয়া বাজার, আখালিয়াঘাট, সাগরদিঘিরপার, বাগবাড়ি, কানিশাইল, নরসিংটিলা, নেহারীপাড়া, ধানুকাটারপাড় নিয়ে বিস্তৃত।

আসন্ন নির্বাচনে বর্তমান কাউন্সিলর মখলিছুর রহমান কামরান বেশ জনপ্রিয় এই ওয়ার্ডে। কামরান ছাড়াও প্রার্থী তালিকাতে রয়েছেন জাতীয় দলের হয়ে এক সময় মাঠ কাঁপানো ক্রিকেটার অলক কাপালীর বড় ভাই বিধান কাপালী।

এই ওয়ার্ডের আরেক শক্তিশালী প্রার্থী হচ্ছেন ব্যবসায়ী-শিল্পপতি-তাঁতী দলের নেতা নজরুল ইসলাম বাবুল। প্রার্থী তালিকায় আছেন মো. শওকত আলী নামে আরও এক প্রার্থী।

বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক হালনাগাদকৃত সর্বশেষ ভোটার তালিকানুযায়ী এই ওয়ার্ডে বর্তমান ভোটার ১৫ হাজার ৬ শ’ ২৩ জন। এ ওয়ার্ডে পুরুষ ভোটার ৮ হাজার ৫ শ’ ৩৪ জন। আর মহিলা ভোটার ৭ হাজার ৮৯ জন।

নোট: সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে শীর্ষবিন্দু নিউজে ‘সিসিক নির্বাচনী হালচাল‘ প্রকাশিত হবে ধারাবহিকভাবে। এতে যে কোন কেউ কোন তথ্য বা খবর দিয়ে শীর্ষবিন্দুকে সহায়তা করতে আহবান জানানো যাচ্ছে। ইমেইল: news@shirshobindu.com




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026