বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৬:৪০

২০৩০ সালের মানুষ এসে দেখালেন ২১২০ সালের ভয়াবহতা

২০৩০ সালের মানুষ এসে দেখালেন ২১২০ সালের ভয়াবহতা

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: একটি ইউটিউব চ্যানেলে এসে এক ব্যক্তি পরিচয় দেন যে, তার নাম নোয়াহ্। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের বাসিন্দা।

তিনি ২০৩০ সাল থেকে এসেছেন এবং সঙ্গে এনেছেন ২১২০ সালের একটি ভয়াবহ ভিডিও। তার ভাষ্য, ১০২ বছর পরে তিনি তার শহরের অবস্থা দেখেই স্তম্ভিত।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘মিরর’-এর এক প্রতিবেদন থেকে জানা যায়, ‘অ্যাপেক্স টিভি’ নামে একটি ইউটিউব চ্যানেলে আবির্ভূত হন ওই ব্যক্তি। তিনি তার পরিচয় দেন ‘নোয়াহ্’ বলে। এবং তারপরে তিনি তার সময়ের অভিজ্ঞতা ব্যক্ত করেন।

নোয়াহ্ দাবি, তিনি এক ‘টপ সিক্রেট মিশন’-এ ২১২০ সালে যান। মিশন ব্যর্থ হওয়াতেই তিনি ২০১৮ সালে ফিরে এসেছেন।

নোয়াহ্র মোবাইল ফোনের ভিডিওতে যা দেখা যাচ্ছে, তা সত্যিই ভয়াবহ। ভিডিওতে দেখা যায়, লাস ভেগাস শহরের আকাশে লাল মেঘ। তার মতে, এই মেঘ বিশ্ব উষ্ণায়নের ফল। ২১২০-এর লাস ভেগাসে দুরন্ত গরম, সে কথাও জানান এই স্বঘোষিত টাইম ট্রাভেলার।

ভিডিওটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই হইচই শুরু হয়েছে। তবে বেশ কিছু দর্শক ভিডিওটি জাল বলে দাবি করেন। অনেকে ভিডিওটিতে বিভিন্ন ত্রুটিও দেখান।

বেশির ভাগের বক্তব্য, ২০৩০ সালের মানুষ ২০১৮ সালের ফোন ব্যবহার করছেন, এখানেই তো খটকা লাগে! অনেকের মতে, এটা একটা থ্রিডি অ্যানিমেশনের বেশি কিছু নয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026