সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:৫৮

লিবিয়ার প্রধানমন্ত্রী আলী জেইদান অপহৃত

লিবিয়ার প্রধানমন্ত্রী আলী জেইদান অপহৃত

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: লিবিয়ার রাজধানী ত্রিপোলির একটি হোটেল থেকে প্রধানমন্ত্রী আলী জেইদানকে একদল অস্ত্রধারী অপহরণ করেছে বলে জানিয়েছে দেশটির সরকার। তবে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে বিস্তারিত জানাতে পারেননি লিবিয়া সরকারের  কর্মকর্তারা।

বৃহস্পতিবার লিবিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ের ওয়েবসাইটে এক সংক্ষিপ্ত বার্তায় বলা হয়, লিবিয়ার অন্তবর্তী সরকারের প্রধান আলী জেইদানকে ভোরে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় একদল বন্দুকধারী। এই অপহরণের কারণও অজ্ঞাত।

লিবিয়ার দীর্ঘদিনের স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফির পতনের পর বিভিন্ন বিদ্রোহী দল ও জঙ্গি মোকাবিলায় হিমশিম খাচ্ছে দেশটির সরকার। এখনো দেশটির অনেক অংশ ছোট ছোট বিভিন্ন বিদ্রোহী দলের নিয়ন্ত্রণে। মঙ্গলবার জেইদান লিবিয়াতে জঙ্গিবাদ বন্ধে পশ্চিমাদের সহায়তা চান। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, তার দেশ অস্ত্রের ঘাঁটি হিসেবে ব্যবহৃত হচ্ছে।

একজন নিরাপত্তারক্ষী রয়টার্সের প্রতিবেদককে বলেছেন, প্রধানমন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে বলে তার কাছে মনে হয়েছে। তবে আরেক নিরাপত্তারক্ষী বলেছেন, কন্দুকধারীরা ছিল লিবিয়ার সাবেক বিদ্রোহী দলের সদস্য। কোরিনথিয়া নামে ওই হোটেলের কয়েকজন নিরাপত্তারক্ষীর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, প্রধানমন্ত্রীকে সেখান থেকে আটক করে নিয়ে যাওয়ার সময় গোলাগুলি বা সংঘর্ষের কোনো ঘটনা ঘটেনি।

এদিকে লিবিয়ার আইন মন্ত্রীর বরাত দিয়ে আল অ্যারাবিযঅ টেলিভিশনের খবরে বলা হয়েছে, জেইদানকে কিডন্যাপ’ করা হয়েছে। ভিডিও থেকে নেয়া একটি ছবিতে দেখা গেছে, ধূসর শার্ট পরিহিত জেইদানকে ঘিরে ধরে তাকে ঠেলে নিয়ে যাচ্ছে একদল সাধারণ পোশাকের লোক।

 

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026