শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:১৯

লন্ডনে নওয়াজ পুত্রের ফ্লাটে হামলা ইমরান খানের কর্মীদের

লন্ডনে নওয়াজ পুত্রের ফ্লাটে হামলা ইমরান খানের কর্মীদের

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: লন্ডনে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ছেলে হুসাইন নাওয়াজের বাসগৃহে হামলা চালিয়েছে ইমরান খানের দল তেহরিকে ইনসাফের কর্মীরা।

এসময় তারা ফ্লাটের দরজা ভেঙ্গে ভেতরে ঢুকার চেষ্টা করে। তবে পরবর্তীতে নিরাপত্তাবাহিনীর হস্তক্ষেপে তারা চলে যেতে বাধ্য হন। এর আগে তারা নওয়াজ শরীফের ঘরেও প্রবেশ করেছিল।

পাকিস্তানের গণমাধ্যমের সূত্রে জানা যায়, হামলাকারীরা প্রথমে ফ্লাটের বাইরে বিক্ষোভ করে। এসময় মুসলিম লীগ (এন) এর কর্মী এজাজ গুলের ওপর ট্রলিও নিক্ষেপ করে। হুসাইন নওয়াজ ঘর থেকে বের হয়ে আসলে দুর্বৃত্তদের হাতে অস্ত্র দেখে ভেতরে চলে যান।

এ ঘটনার তদন্ত করছে লন্ডনের নিরাপত্তাবাহিনী। বিপুল সংখ্যক পুলিশ সদস্য ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে অভিযুক্তদের কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026