নিউজ ডেস্ক: গ্রেটার সিলেট ডেভলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের সাউথ ইস্ট রিজিওনের উদ্যোগে সমাজকর্মে অবদানের স্বীকৃতির জন্য কমিউনিটির নেতাদের ধন্যবাদ জ্ঞাপন ও সম্মাননা সনদ প্রদান করেছে।
গত ৮ জুলাই রোববার পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস সেন্ট মেথিউ সেন্টারে এক অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্তদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। জিএসসি সাউথ ইস্ট রিজিওনের সভাপতি মোহাম্মদ ইছবাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিএসসি পেট্রন ড. হাসনাত এম হোসেন এমবিই।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এর মাধ্যমে জিএসসি সাউথ ইস্ট রিজিওনের সাধারণ সম্পাদক ফজলুল করিম চৌধুরী ও মহিলা বিষয়ক সম্পাদক সৈয়দা
লাভলী চৌধুরীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পীকার কাউন্সিলর আয়াস মিয়া, ডেপুটি মেয়র কাউন্সিলর সিরাজুল ইসলাম, জিএসসির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক খসরু খান, জিএসসির ফাউন্ডার কো-অর্ডিনেটার ও কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এসএম আলাউদ্দিন আহমদ ও বাংলাদেশ সেন্টারের ভাইস চেয়ারপার্সন মুহিবুর রহমান।