মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:০৭

বিশ্বমঞ্চে ফিরে এলেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প

বিশ্বমঞ্চে ফিরে এলেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ন্যাটো সম্মেলনে যোগ দিতে বুধবার বেলজিয়ামের ব্রাসেলসে পৌঁছান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।

বৃহস্পতিবার মেলানিয়া ব্রাসেলসে বিশ্বনেতাদের স্বামী/স্ত্রীদের জন্য আয়োজিত ইভেন্ট অংশ নিবেন। ব্রাসেলসের পর মেলানিয়ার সফরসূচীতে রয়েছে যুক্তরাজ্য, স্কটল্যান্ড এবং ফিনল্যান্ড।

এই সফরে প্রেসিডেন্ট ট্রাম্প যখন বিশ্বনেতাদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করবেন মেলানিয়া তখন যুক্তরাষ্ট্রের হয়ে তার সম্পর্কের কূটনীতি চালাবেন। ব্রিটেন সফরে তিনি থেরেসা মের স্বামী ফিলিপ মের সঙ্গে আলাদাভাবে দেখা করবেন।

এরপর ট্রাম্পসহ দেখা করবেন রাণী দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে। মেলানিয়ার মুখপাত্র স্টেফানি গ্রিসাম বলেন, বিদেশে দেশকে ইতিবাচকভাবে তুলে ধরা ও অন্যদেশের সঙ্গে সম্পের্কান্নয়ন করা হবে তার প্রধান উদ্দেশ্য।

মে মাসে কিডনীতের অপারেশনের পর প্রকাশ্যে খুব একটা দেখা যায় নি মেলানিয়াকে। কিন্তু তৃতীয় বারের মত ইউরোপ সফরে আবারো বিশ্বমঞ্চে দেখা গেল স্লোভানিয়ান বংশোদ্ভুত এই ফার্স্ট লেডিকে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026