শনিবার, ৩০ মে ২০২৬, ১০:৩০

মেয়েসহ গ্রেপ্তার নওয়াজ শরিফ: লন্ডনে পুলিশী হেফাজতে নাতি

মেয়েসহ গ্রেপ্তার নওয়াজ শরিফ: লন্ডনে পুলিশী হেফাজতে নাতি

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ঘরে-বাইরে মহা বিপদে নওয়াজ শরিফ ও তাঁর পরিবার। পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী ও তাঁর মেয়ে মরিয়ম আজ শুক্রবার লন্ডন থেকে লাহোরে আসামাত্র গ্রেপ্তার হন। অন্যদিকে লন্ডন পুলিশ গতকাল নওয়াজের দুই নাতিকে হেফাজতে নিয়েছে।

ডন অনলাইনের খবরে জানানো হয়, লন্ডনে নিজেদের ফ্ল্যাটের বাইরে এক ব্যক্তিকে ঘুষি মারার অভিযোগে নওয়াজের দুই নাতি জুনাইদ সফদার ও জাকারিয়া শরিফকে হেফাজতে নিয়েছে পুলিশ।

লন্ডনের পার্ক লেনে নওয়াজের ছেলের ফ্ল্যাট রয়েছে। গত সপ্তাহে পাকিস্তানের আদালত নওয়াজ, তাঁর মেয়ে মরিয়ম ও মরিয়মের স্বামী ক্যাপ্টেন সফদারকে কারাদণ্ডাদেশ দেন।

এ ঘটনার পর থেকে লন্ডনের পার্ক লেনের ফ্ল্যাটের সামনে নওয়াজের সমর্থক ও বিরোধীরা জড়ো হচ্ছিলেন। নওয়াজের কারাদণ্ড হওয়ার সঙ্গে লন্ডনে একাধিক বিলাসবহুল ফ্ল্যাট কেনার বিষয়টি জড়িত।

গতকাল নওয়াজবিরোধীরা পার্ক লেনের ফ্ল্যাটের বাইরে জড়ো হন। একপর্যায়ে এক ব্যক্তি নওয়াজের দুই নাতি জুনাইদ ও জাকারিয়ার উদ্দেশে বাজে মন্তব্য করেন বলে অভিযোগ। এর জেরে দুজন মিলে ওই ব্যক্তির কলার ধরে ঘুষি মারেন।

নওয়াজের মেয়ে মরিয়মের ছেলে জুনাইদ। আর জাকারিয়া নওয়াজের ছেলে হুসেইনের ছেলে। পরে দুজনকে হাতকড়া পরিয়ে হেফাজতে নেয় পুলিশ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026