মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:০৮

স্কটল্যান্ডে প্রথম মহাকাশযান উৎক্ষেপণ কেন্দ্র করছে ব্রিটেন

স্কটল্যান্ডে প্রথম মহাকাশযান উৎক্ষেপণ কেন্দ্র করছে ব্রিটেন

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: প্রথমবারের মত মহাকাশযান উৎক্ষেপণ কেন্দ্র তৈরি করছে ব্রিটেন। বন্দরটি স্থাপনের জন্য স্কটল্যান্ডের উত্তরাঞ্চলীয় উপকূলকে বেছে নেয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির মহাকাশ সংস্থা ইউনাইটেড কিংডম স্পেস এজেন্সি।

ব্রেক্সিট পরবর্তী ব্রিটেন ও স্কটল্যান্ডের উচ্চাভিলাসী এই কর্মসূচিটি তাদের জন্য খুবই দূরদর্শীমূলক বলে যুক্তরাজ্যের পক্ষ থেকে জানানো হয়েছে।

সংস্থাটি এক বিবৃতিতে জানায়, স্যাটেলাইটের মাধ্যমে মহাকাশে উপগ্রহগুলো খাড়াভাবে পাঠানোর জন্য স্কটল্যান্ডই উত্তম স্থান। তাই এটিকে বেছে নেয়া হয়েছে।

এই বন্দরটি ব্রিটেনকে বাণিজ্যিভাবে মহাকাশে যান পাঠানোর ক্ষেত্রে নতুন যুগের সূচনা করবে বলে দাবি করেছে সংস্থাটির প্রধান গ্রাহাম টারনোক।

যদিও ২০১৬ সালেই যুক্তরাজ্যের রাণী দ্বিতীয় এলিজাবেথের স্বাক্ষরের মাধ্যমে স্বপ্নের বন্দরটি স্থাপনের জন্য একটি বিল পাশ করা হয়েছিল।

উল্লেখ্য, ব্রিটেনের একমাত্র মহাকাশযান তৈরি কারখানাটি ইংল্যান্ড ও স্কটল্যান্ডের মধ্যবর্তী গ্লাসগোতে অবস্থিত। যেখানে মহাকাশযানের প্রধান প্রধান অংশ, আবহাওয়া পূর্বাভাস ও গ্লোবাল পজিশনিং (জিপিএস) এর যন্ত্রগুলো তৈরি করা হয়ে থাকে। তাই বন্দর নির্মাণের জন্য স্কটল্যান্ডকেই বেছে নেয়া হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026