বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:১২

ট্রাম্প-পুতিন বৈঠক থেকে বের করে দেওয়া হল মার্কিন সাংবাদিককে

ট্রাম্প-পুতিন বৈঠক থেকে বের করে দেওয়া হল মার্কিন সাংবাদিককে

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সংবাদ সম্মেলন থেকে দ্য ন্যাশন ম্যাগাজিনের সাংবাদিক স্যাম হুসেইনি নামক এক মার্কিন সাংবাদিককে জোরপূর্বক বের করে দেয়া হয়েছে।

সোমবার ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ ঘটনা ঘটে।

এনবিসি নিউজ এক ভিডিওতে দেখায়, পরমাণু অস্ত্র নিষেধাজ্ঞা চুক্তি’র কপি বের করে ওই মার্কিন সাংবাদিক। পরবর্তীতে তাকে সম্মেলন কক্ষ থেকে কয়েকজন নিরাপত্তাকর্মী বের করে দেয়।

দ্য ন্যাশনের মুখপাত্র কেইটলিন গ্র্যাফ জানিয়েছেন, সংবাদ সম্মেলনটি কভার করতে হুসেইনির জন্য প্রেস অনুমোদন নেয়া হয়েছিল।

তিনি বলেন, হুসেইনিকে জোর করে সংবাদ সম্মেলন বের করে দেয়া আমাদেরকে আরও বেশি উদ্বিগ্ন করছে। প্রশাসন এরমধ্য দিয়ে গণমাধ্যমের প্রতি অবমাননা জানাচ্ছে বলেও জানান তিনি।

সংবাদমাধ্যমগুলোর মতে, হুসেইনির এ ধরণের কার্যকলাপকে সাংঘর্ষিক বলে মনে করছে রাশিয়া সরকার।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026