রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:০৯

পার্লামেন্টে থেরেসা মে’র ব্রেক্সিট নীতির জয়

পার্লামেন্টে থেরেসা মে’র ব্রেক্সিট নীতির জয়

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: অবশেষে বহু জলঘোলার পর ব্রিটিশ পার্লামেন্টে জয়ের মুখ দেখলো দেশটির প্রধানমন্ত্রী থেরেসা মে’র পূর্ণাঙ্গ ব্রেক্সিট নীতি।

সোমবার কয়েক দফা ভোটের মধ্যদিয়ে মে’র নিজদলের ব্রেক্সিট সমর্থকদের চাপের মুখে ইউরোপিয়ান ইউনিয়ন-ইইউ থেকে বেরিয়ে যাওয়া সংক্রান্ত পূর্ণাঙ্গ নীতির প্রতি সমর্থন জানান পার্লামেন্ট সদস্যরা।

দেশটির পার্লামেন্টে ৩১৮-২৮৫ ভোটের ব্যবধানে বিলটি পাস হয়। এখন পূর্ণাঙ্গ আইনে রূপ নেওয়ার আগে বিলটি উচ্চকক্ষ থেকেও পাস হতে হবে।

প্রসঙ্গত, আগামী বছরের মার্চে ইইউ থেকে বের হয়ে যাওয়ার কথা রয়েছে বৃটেনের, যা সংক্ষেপে ‘ব্রেক্সিট’ নামে পরিচিত। এই ব্রেক্সিটের বিষয়ে গত সপ্তাহে একটি পরিকল্পনা তুলে ধরেন থেরেসা মে।

সেই পরিকল্পনায় ইইউ থেকে বের হয়ে গেলেও তাদের সঙ্গে বাণিজ্যের ব্যাপারে নমনীয়তা দেখিয়েছেন থেরেসা মে। তার এই পরিকল্পনার প্রতিবাদে দেশটির দু’জন জ্যেষ্ঠ মন্ত্রী পদত্যাগ করেন।

এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এক সাক্ষাৎকারে বিষয়টির কড়া সমালোচনা করেছেন। এর আগে মে বলেছেন, ‘আমাদের ব্রেক্সিট চুক্তি একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026