রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:০৯

ব্রিটিশ রাজপরিবারের প্রিন্স লুইসের নতুন ছবি প্রকাশ

ব্রিটিশ রাজপরিবারের প্রিন্স লুইসের নতুন ছবি প্রকাশ

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম ব্রিটেনের প্রিন্স উইলিয়াম ও ডাচেস অব ক্যামব্রিজ কেট মিডলটনের পরিবারের সবচেয়ে ছোট সদস্য প্রিন্স লুইসের নতুন একটি ছবি প্রকাশ করা হয়েছে। প্রিন্স লুইস তাদের তৃতীয় সন্তান।

সম্প্রতি টুইটারে পোস্ট হওয়া ছবিটি ৩০ মিনিটের মধ্যেই ছয় হাজার লাইক পড়ে। এছাড়া ইনস্টাগ্রামে লাইক পড়ে এক লাখ ৩০ হাজার। কেনসিংটন প্যালেসে পরিবারের সঙ্গে তোলা লুইসের বেশ কয়েকটি ছবি প্রকাশ করা হয়।

টুইটারে প্রকাশিত ছবিতে দেখা যায়, মা কেট মিডলটনের কোলে লুইস। আর সে মুহূর্তে লুইসের মুখে অনাবিল হাসি। অন্যদিকে আরেকটি ছবিতে প্রিন্স লুইসকে মা-বাবা, দাদা-দাদি এবং পরিবারে অন্যান্য সদস্যদের সঙ্গে দেখা যায়।

উল্লেখ্য, চলতি বছরের ২৩ এপ্রিল লন্ডনের সেন্ট মেরিজ হাসপাতালে ছেলেসন্তানের জন্ম দেন কেট মিডলটন। ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারীদের তালিকার পাঁচ নম্বরে রয়েছে এই সন্তান।

প্রিন্স উইলিয়ামের সঙ্গে কেটের বিয়ে হয় ২০১১ সালে। এই দম্পতির আরও দুটি সন্তান রয়েছে। প্রথম সন্তানের নাম প্রিন্স জর্জ এবং দ্বিতীয় সন্তান ও প্রথম কন্যা শার্লট এলিজাবেথ ডায়ানা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026