বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:১১

যুক্তরাষ্ট্রের উপর ইউরোপ ভরসা করতে পারে না: এঙ্গেলা মের্কেল

যুক্তরাষ্ট্রের উপর ইউরোপ ভরসা করতে পারে না: এঙ্গেলা মের্কেল

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: জার্মান চ্যান্সেলর এঙ্গেলা  মের্কেল তার ইউরোপীয় মিত্রদের হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, ইউরোপ মার্কিন যুক্তরাষ্ট্রের পরাশক্তির উপর নির্ভর করতে পারে না।

শুক্রবার  রাজধানী বার্লিনের এক সাংবাদিক সম্মেলনে এঙ্গেলা  মের্কেল এই কথা বলেন বলে রয়টার্স ও আরটি নিশ্চিত করেছে।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ‘বাণিজ্য ও কূটনৈতিক যুদ্ধ’ শুরু করেছেন। ট্রাম্প ইউরোপীয়ান পণ্যের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করেছেন এবং আন্তঃআটলান্টিক মিত্রতার জন্য গঠিত সামরিক সংস্থা ন্যাটো এর আর্থিক চাঁদা দিতে অস্বীকার করেছে।

ট্রাম্প একাধিকবার বলেছেন, ইউরোপের স্বার্থে ন্যাটো ব্যবহৃত হলেও এর খরচের বোঝা এসে পড়ে আমেরিকার উপর। ট্রাম্পের এ সকল আচরণ জার্মানি, ফ্রান্স ও অন্যান্য ইউরোপীয় রাষ্ট্রগুলোকে ক্ষুব্ধ করে।

সর্বশেষ ইউরোপ সফরে ট্রাম্প ইইউ-এর অঘোষিত নেতা জার্মানিকে বলেন রাশিয়ার বন্দি।

ট্রাম্প আরো বলেন, ‘ইইউ বাণি্জ্য বিবেচনায় আমেরিকার প্রতিপক্ষ। গত সপ্তাহে বেলজিয়ামের ব্রাসেলসে ট্রাম্পের এসব কথাকে ভালভাবে নেয়নি ইউরোপীয় ইউনিয়নের নেতৃবৃন্দ।

এর মধ্যে ইউরোপীয় ইউনিয়নের জন্য যে পুতিনের রাশিয়া ইউক্রেন ও জর্জিয়ায় হুমকি তৈরি করেছে তার সঙ্গে ট্রাম্পের দহরম মহরম ভাল চোখে দেখেনি ইইউ নেতৃবৃন্দ।

এর আগে ইরানের সঙ্গে করা পরমাণু চুক্তি থেকে ইইউভুক্ত দেশগুলোর কথা না শুনে সরে দাঁড়ায় ট্রাম্প প্রশাসন। তবে ফ্রান্সের ইমানুয়েল ম্যাক্রন তখন মেরকেলের সাথে দৃঢ় কণ্ঠে বলেন,‘ আমরা চুক্তি থেকে সরে আসবোনা, কারণ চুক্তিটি ফলপ্রসূ হয়েছে।’

ট্রাম্পের বেপোরোয়া মন্তব্যের জবাবে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস বলেন, আমরা হোয়াইট হাউজের উপর পুরোপুরি ভরসা করতে পারিনা। মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়ে বরং ইউরোপীয় দেশগুলোর সঙ্গে আমাদের ঘনিষ্ট হওয়া উচিত আরো বেশি।

২০১৭ সালে এঙ্গেলা  মের্কেল একই স্বরে কথা বলেছিলেন। আমাদের ইউরোপীয়ানদের লক্ষ্য আমাদের নিজেদের হাতে তুলে নিতে হবে।

আমাদেরকে জানতে হবে আমাদের ভবিষ্যৎ ও ভাগ্যের জন্য আমাদেরেই লড়াই করতে হবে এবং অবশ্যই ইউরোপীয়ান পরিচয়ে। বলেছিলেন নব্য ইউরোপীয়ান অর্থনীতির পরাশক্তি জার্মানির চ্যান্সেলর এঙ্গেলা  মের্কেল।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026