সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৪

গুপ্তচর মারিয়াকে উদ্ধারে রাশিয়ার দূতিয়ালি

গুপ্তচর মারিয়াকে উদ্ধারে রাশিয়ার দূতিয়ালি

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: গোয়েন্দা মারিয়া বুতিনাকে মুক্ত করতে দূতিয়ালি শুরু করেছে রাশিয়া। এ নিয়ে এরই মধ্যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওকে ফোন করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

এ সময় মারিয়ার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগকে বানোয়াট বলে দাবি করেন ল্যাভরভ। তাকে মুক্তি দেয়া উচিত বলে তিনি মন্তব্য করেন। শনিবার এই দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে কথা হয়। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বুধবার যুক্তরাষ্ট্রের একজন বিচারক মারিয়াকে জেলে পাঠিয়ে দেন। তার বিরুদ্ধে অভিযোগ তিনি রাশিয়ার পক্ষে গুপ্তচরবৃত্তি করছিলেন এবং যুক্তরাষ্ট্র থেকে পালিয়ে যেতে পারেন।

অভিযোগে আরো বলা হয়, তিনি রাশিয়ার উচ্চ ক্ষমতাধর একজন কর্মকর্তা ও যুক্তরাষ্ট্রের দু’জন নাগরিকের সঙ্গে গোপনে এ কাজ করছিলেন। তবে রাশিয়ার ওই উচ্চ পর্যায়ের ক্ষমতাধর কে বা যুক্তরাষ্ট্রের দু’জন নাগরিক কারা তাদের সম্পর্কে কোনো তথ্য দেয়া হয় নি।

বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে অস্ত্র অধিকার বিষয়ক একটি সংগঠনের প্রবেশাধিকারের জন্য চেষ্টা করছিলেন মারিয়া এবং তিনি তা করছিলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিকে রাশিয়ামুখি করার মধ্য দিয়ে। এ অভিযোগে মারিয়া বুতিনাকে জেলে দেয়ার পর মাইক পম্পেওকে ফোন করেন সের্গেই ল্যাভরভ।

এ সময় তারা পারস্পরিক সম্পর্কের উন্নতির বিষয়েও কথা বলেন। তবে ল্যাভরভ সাফ জানিয়ে দেন, যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ পুরোপুরি বানোয়াট অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করেছে মারিয়া বুতিনাকে। এ বিষয়টি গ্রহণযোগ্য নয়। যত দ্রুত সম্ভব তাকে মুক্তি দেয়ার আহ্বান জানান ল্যাভরভ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025