মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০২:০৭

ভারতের দিকে পাইলিন: বাংলাদেশে ‍উপকূলজুড়ে আতঙ্ক বিরাজ

ভারতের দিকে পাইলিন: বাংলাদেশে ‍উপকূলজুড়ে আতঙ্ক বিরাজ

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: তীব্রগতিতে ভারতের উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে ধাবিত হচ্ছে ঘূর্ণিঝড় ফাইলিন। তবে বাংলাদেশে ঘূর্ণিঝড়টি আঘাত হানবে কিনা সে তথ্য এখনও স্পষ্ট নয়। বিশেষজ্ঞরা পাইলিনকে তীব্র ঘূর্ণিঝড় বলে উল্লেখ করেছেন। অন্ধ্রপ্রদেশের ৯টি উপকূলীয় জেলায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। এরই মধ্যে স্থানীয় বাসিন্দাদের স্থানান্তরের শুরু হয়েছে।

ঘূর্ণিঝড়টি বর্তমানে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। বুধবার বলা হয়েছিলো পাইলিন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে আঘাত হানবে। ধারণা করা হয়েছিল যে, শনিবার রাতে এটি উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশের উপকূলীয় অঞ্চলে আঘাত হানবে। কিন্তু আবহাওয়াবিদরা বলছেন, বঙ্গোপসাগরে অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় পাইলিন সামান্য উত্তর-পশ্চিম দিকে সরে গিয়ে পশ্চিম মধ্য-বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।

ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৬২ কিলোমিটার। যা দমকা অথবা ঝড়ো হাওয়া আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এর ফলে ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছে সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দর সমূহকে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এদিকে সংবাদ সংস্থা এএফপির দেওয়া তথ্যানুসারে ঘূর্ণিঝড়টি উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশের উপকূলে প্রতিঘণ্টায় ১শ’ ৭৫ থেকে ১শ’ ৮৫ কিলোমিটার বেগে হানবে। এর প্রভাবে উড়িষ্যার বিভিন্ন স্থানে আগামী ২৪ ঘণ্টার মধ্যে মুষলধারে বৃষ্টি হতে পারে।

এদিকে, শনিবার বেলা ১২টায় চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দর সমূহকে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি করতে বলা হয়েছে।
আবহাওয়া বিশেষজ্ঞেদের মতে, ভারতের উড়িষ্যা ও দক্ষিণ-পূর্ব উপকূলীয় অন্ধ্র প্রদেশে ঘণ্টার ২১০ থেকে ২৩০ কিলিমিটার বেগে আঘাত হানাতে পারে ঝড়টি। এর ফলে আতঙ্কে রয়েছে উপকূলবর্তী লোকজন। বিশেষ করে সিডর, আইলার ক্ষত বয়ে বেড়ানো বাগেরহাটের শরণখোলা, মোড়েলগঞ্জ, মংলা, খুলনার কয়রা, দাকোপ, পাইকগাছা, সাতক্ষীরার শ্যামনগর, আশাশুনির মানুষ বেশি আতঙ্কগ্রস্ত। পাইলিন এর প্রভাবে দুপুরের পর থেকে বৃষ্টিপাত শুরু হওয়ায় আতঙ্ক আওর বেড়েছে বাগেরহাটের উপক‍ূলবাসীর।

ভারতের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রধান শশীধর রেড্ডি বলেন, পাইলিনকে তীব্র ঘূর্ণিঝড় বলে আখ্যা দেওয়া হয়েছে। এর প্রভাব সম্ভবত পুরো উপকূলেই পড়বে। প্রদেশ কর্তৃপক্ষ ইতিমধ্যে নৌ, বিমান ও সেনাবাহিনীকে জরুরি প্রয়োজন ও ত্রাণ ব্যবস্থাপনায় তাদের সহযোগিতার জন্য বলে রেখেছে। বিশাখাপত্তম ঘূর্ণিঝড় সতর্কতা কেন্দ্র ভারী বর্ষণের ঘোষণা দিয়েছে। তারা সতর্কবার্তার মাধ্যমে জেলেদের সাগরে যেতে নিষেধ করেছে। ১৯৯৯ সালের অক্টোবরে উড়িষ্যার ১৪টি উপকূলীয় জেলায় আঘাতে প্রায় ১০ হাজার মানুষ নিহত হয়েছিল।

এদিকে, সাগর উত্তাল থাকায় শুক্রবার রাত থেকেই সুন্দরবন উপকূলের দুবলার চর, শরণখোলা, রায়েন্দা, মংলা, মোড়েলগঞ্জ ও বাগেরহাটের প্রধান মস্যৎ বন্দর কেবি বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের কারণে কয়েক’শ ট্রলার নিরাপদ আশ্রয়ে ফিরে এসেছে। তবে মংলা বন্দরে অবস্থানরত বাণিজ্যিক জাহাজের পণ্য খালাস ও বোঝাই স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর এইচ আর ভুইয়া।

আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিমির মধ্যে বর্তমানে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ২০০ কিমি, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ২২০ কিমি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। সাগর খুবই উত্তাল রয়েছে। অতি প্রবল ঘূর্ণিঝড়ের অগ্রভাগের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হতে পারে। এছাড়া উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরসমূহ ঝড়ো হাওয়ার সম্মুখীন হতে পারে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026