শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৩২

সিসিক নির্বাচনী হালচাল: নির্বাচন নিয়ে আমেজে সিলেট (সর্বশেষ পর্ব)

সিসিক নির্বাচনী হালচাল: নির্বাচন নিয়ে আমেজে সিলেট (সর্বশেষ পর্ব)

শীর্ষবিন্দু নিউজ: এবার সিসিক নির্বাচনে ভোটার বৃদ্ধি পাওয়ার সঙ্গে বাড়ছে কেন্দ্র ও বুথ। পাশাপাশি বাড়ছে সংখ্যা ও ভোটারও। সিলেটের আঞ্চলিক নির্বাচনী কর্মকর্তা আলাউদ্দীন এমন তথ্য নিশ্চিত করেছেন।

আঞ্চলিক নির্বাচনী কর্মকর্তার কার্যালয় থেকে পাওয়া তথ্যমতে, সিলেট সিটি করপোরেশন সিসিকে ভোটার সংখ্যা ৩ লাখ ২১ হাজার ২০০। এর মধ্যে পুরুষ ১ লাখ ৭১ হাজার ২৫১ জন এবং মহিলা ১ লাখ ৪৯ হাজার ৯৪৯ জন।

ওই সময় সিসিক নির্বাচনে ২৭ ওয়ার্ডে কেন্দ্র সংখ্যা ছিল ১২৮টি। এবার তা বেড়ে হচ্ছে ১৩৪টি। কক্ষ সংখ্যা ছিল ৮৯৬ ও অস্থায়ী ১১টি। এবার তা বেড়ে হবে সাড়ে ৯শ’। অস্থায়ী কক্ষ সংখ্যা নিয়ে এই সংখ্যা আরো বাড়তে পারে জানিয়েছেন নির্বাচনী কর্মকর্তারা।

নির্বাচন নিয়ে তিন ওয়ার্ড মিলে ধারাবাহিক প্রতিবেদনে আজ তোলে ধরা হলো সিলেট সিটি করপোরেশনের আওতাভুক্ত ২৫নং ওয়ার্ড, ২৬নং ওয়ার্ড ও ২৭নং ওয়ার্ডের নির্বাচনী কার্যকলাপ।

২৫নং ওয়ার্ড:  সুরমা নদীর  তীরঘেঁষা এ ওয়ার্ডে লেগেছে নির্বাচনী পরশ। আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে মাঠে নেমেছেন কাউন্সিলর প্রার্থীরা। ওয়ার্ডের সবখানেই বিরাজ করছে নির্বাচনী আমেজ। প্রতিটি পাড়া-মহল্লায় চলছে নির্বাচনমুখী আলোচনা।

বর্তমান কাউন্সিলার তাকবির ইসলাম পিন্টুর সাথে এবার মাঠে নেমেছেন ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোফজ্জুল হোসেন তালুকদার, কফিল উদ্দিন আলমগীর ও সাবেক কাউন্সিলার আশিক আহমদ।

সিলেটের বিশিষ্ট শিল্পপতি মরহুম তমজিদ আলীর ছেলে আশিক আহমদ এক সময় নিজ নির্বাচনী এলাকায় খুবই জনপ্রিয় ছিলেন। পরে নিজ যোগ্যতা দিয়ে তার জায়গা দখল করে নেন বর্তমান কাউন্সিলার তাকবির ইসলাম পিন্টু। এবারের নির্বাচনে মূল হাড্ডাহাড্ডি লড়াই হবে মুলত: আশিক এবং পিন্টুর মধ্যে।

তবে এলাকার ভোটারদের মতে, আশিক আবারো তার নিজ অবস্থান ফিরে পেতে পারেন এবার জনগণের মেন্ডেড নিয়ে। এবার শুধু দেখার পালা।

২৫নং ওয়ার্ডে ভোটকেন্দ্র রয়েছে ৬টি। কেন্দ্রগুলো হচ্ছে- কায়েস্থরাইল উচ্চবিদ্যালয়, মেনিখোলা মৌরবিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কায়েস্থরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, খোজারখলা সরকারি প্রাথমিক বিদ্যালয় (দুটি কেন্দ্র) এবং টেকনিক্যাল রোডস্থ সিলেট টেকনিক্যাল স্কুল ও কলেজ।

বাংলাদেশ নির্বাচন কমিশন সিলেট নগরীর সর্বশেষ হালনাগাদ ভোটার তালিকানুযায়ী নগরীর এই ওয়ার্ডে মোট ভোটার ১২ হাজার ৫৩৩ জন। এ ওয়ার্ডে ভোট বেড়েছে ১৯৩৩টি।

২৬নং ওয়ার্ড: সিলেটবিজয়ী বীর সাধক পুরুষ হযরত শাহজালাল (রহ.) সিলেটের কিনব্রিজ পাড়ি দিয়ে ছিলেন এই এলাকা দিয়ে। সুরমা নদী পেরোনোর আগে এই এলাকায় তার অবস্থান ছিল বলে এই এলাকার আলাদ একটা ঐহিত্য রয়েছে।

শাহজালালের প্রথম পরশ এই এলাকাকে দিয়েছে আলাদা পরিচয়। যা খুবই মর্যাদার সাথে এলাকার জনগণ স্মরণ করেন।

এই ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মোহাম্মদ তৌফিক বক্স ছাড়াও কাউন্সিলর পদপ্রার্থী সাবেক কাউন্সিলর সেলিম আহমদ রনি, রেজাউল করিম, মঈন উদ্দিন, খসরু আহমদ, আব্দুল মন্নান।

ভোটারদের দেয়া তথ্য অনুযায়ী, সাবেক কাউন্সিলার রনি এই এলাকায় ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছিলেন যা এলাকার তরুনরা বিপদগামী হয়ে ওঠে। এর প্রভাব পড়ে গত নির্বাচনে। তিনি হেরে যান। তবে এবারও তার কোন জনপ্রিয়তা দেখা যায়নি। বর্তমান কাউন্সিলারের আবারও বিজয়ের সম্ভাবনা আছে বলে জানান এলাকাবাসী।

সিসিকের এই ওয়ার্ডের ৬টি ভোটকেন্দ্র হচ্ছে- ভার্থখোলাস্থ নছিবা খাতুন বালিকা উচ্চবিদ্যালয় (দুটি কেন্দ্র), কদমতলি সরকারি প্রাথমিক বিদ্যালয় (দুটি কেন্দ্র), ঝালোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়।

বাংলাদেশ নির্বাচন কমিশন সিলেট নগরীর সর্বশেষ হালনাগাদ ভোটার তালিকানুযায়ী নগরীর এই ওয়ার্ডে মোট ভোটার ১৪ হাজার ১৪১ জন। এখানে ভোট বেড়েছে ১১৬৯ টি।

২৭নং ওয়ার্ড: সিলেটের রেল গাড়ি চলে যেসব এলাকায় এই সেই ২৭নং ওয়ার্ড। পুরো রেল লাইন যেন বেড়া দিয়ে রেখেছে পুরো নগরীর ২৭নং ওয়ার্ড।

এই ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর আজম খাঁন ছাড়াও আরো কাউন্সিলর পদপ্রার্থীরা হলেন- আব্দুল জলিল নজরুল, শাহ মোহাম্মদ বদরুজ্জামান, চঞ্চল উদ্দিন।

সিসিকের এই ওয়ার্ডের ৫টি ভোটকেন্দ্র হচ্ছে- পাঠানপাড়াস্থ জহির তাহির মেমোরিয়াল উচ্চবিদ্যালয় (দুটি কেন্দ্র), গোটাটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোটাটিকর দ্বি-মুখী উচ্চবিদ্যালয় এবং হবিনন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়।

বাংলাদেশ নির্বাচন কমিশন সিলেট নগরীর সর্বশেষ হালনাগাদ ভোটার তালিকানুযায়ী নগরীর এই ওয়ার্ডে মোট ভোটার ১১ হাজার ৮৪৪ জন। এ ওয়ার্ডে ভোট বেড়েছে ৯৯৯টি।

নোট: সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে শীর্ষবিন্দু নিউজে ‘সিসিক নির্বাচনী হালচাল‘ প্রকাশিত হবে ধারাবহিকভাবে। এতে যে কোন কেউ কোন তথ্য বা খবর দিয়ে শীর্ষবিন্দুকে সহায়তা করতে আহবান জানানো যাচ্ছে। ইমেইল: news@shirshobindu.com




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026