সোমবার, ১৮ মে ২০২৬, ০৭:২৭

লন্ডনে বিছানার পাশেই কুণ্ডলী পাকিয়ে শুয়ে রয়েছে সাপ

লন্ডনে বিছানার পাশেই কুণ্ডলী পাকিয়ে শুয়ে রয়েছে সাপ

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: এমন ভয় তিনি কখনই পাননি ঘুম থেকে এমনই মন্তব্য পশ্চিম লন্ডনের কেনসিংটনে বাসিন্দা সেই মহিলার।

মিররএর প্রতিবেদন থেকে জানা গিয়েছে, ঘুম ভেঙে ওই মহিলা আবিষ্কার করেন বিছানায় তাঁর পাশেই কুণ্ডলী পাকিয়ে শুয়ে রয়েছে ফুট দীর্ঘ এক রয়্যাল পাইথন।

প্রথমে সাপটিকে দেখে আঁতকে উঠলেও পরে মাথা ঠান্ডা রেখে তিনি ফোন করেন রয়্যাল সোসাইটি ফর দ্য প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু অ্যানিম্যালসএ। তার আগে তিনি তাঁর বেডরুমের দরজা বন্ধ করে ফেলেছিলেন, যাতে সাপটি পালাতে না পারে

কিন্তু যখন অ্যানিম্যাল কালেকশন অফিসার জিল স্যান্ডার্স এসে পৌঁছন, ততক্ষণে সাপ কী ভাবে যেন পালিয়ে গিয়েছে। জিল স্থানীয় লোকজনকে জানান, সাপটিকে আবার দেখা গেলেই যেন তাঁকে খবর দেওয়া হয়। পরে জিল সাপটিকে ধরেন একটি বাড়ির করিডর থেকে

জিল সাপটিকে ধরার পরে জানিয়েছেন, সরিসৃপরা পালাতে ওস্তাদ। সাপেরা তো এক কাঠি সরেস এই ব্যাপারে। বন্ধ দরজার নীচে সামান্য ফাঁক পেলেই এরা পালায়। অতিরিক্ত সাবধানতা অবলম্বন না করলে এদের পোষ্য হিসেবে রাখা মুশকিল।

লন্ডনের মতো এক মহানগরে কী ভাবে অবাধে পাইথন ঘুরে বেড়াচ্ছে, এই নিয়ে রয়্যাল সোসাইটি ফর দ্য প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু অ্যানিম্যালস বিভ্রান্ত বোধ করতে শুরু করে। পরে বোঝা যায়, সাপটি স্থানীয় কারোর পোষা। এবং সেখান থেকেই সে পালিয়ে ঘুরে বেড়াচ্ছে




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026