রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:২৭

বোরকা নিষিদ্ধের প্রতিবাদে ডেনমার্কে বিক্ষোভ

বোরকা নিষিদ্ধের প্রতিবাদে ডেনমার্কে বিক্ষোভ

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক:  ডেনমার্কে বোরকা নিষিদ্ধের প্রতিবাদে গতকাল বুধবার ব্যাপক বিক্ষোভ হয়েছে। প্রকাশ্যে বোরকাসহ মুখ ঢাকা যায় এমন যেকোনো ধরনের পোশাক নিষিদ্ধ করে গত মে মাসের শেষের দিকে আইন পাস করা হলেও গতকাল থেকে তা কার্যকর হয়।

ডেনমার্কের ক্ষমতাসীন উদারপন্থী দল ভেনস্ত্রের নেতা মার্কাস নুথ বলেন, মুসলিম নারীদের এই পোশাকটি (বোরকা) পরিধান করা ‘খুবই অন্যায় কাজ’। দেশটিতে বিতর্কিত এই আইনের বিরোধিতা করছে পার্টি রিবেলস নামে একটি অ্যাক্টিভিস্ট গ্রুপ।

এই গ্রুপেরই একজন সক্রিয় কর্মী সাশা অ্যান্ডারসন একটি ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর বৈষম্যমূলক আইন চাপিয়ে দেয়ার প্রতিবাদে বুধবার বিক্ষোভের ডাক দেন। অবশ্য এই আইনের সমর্থনেও বেশ কয়েকটি গ্রুপ সমাবেশ করার পরিকল্পনা করছে।

২১ বছর বয়সী সাবিনার লক্ষ্য একজন ভালো শিক্ষক হওয়া। এ লক্ষ্যেই তিনি এখন পড়াশোনা করছেন। আরো অনেক মেয়ের সাথে তিনি বিক্ষোভে যোগ দিয়েছেন। নারীদের নিজস্ব পদ্ধতিতেই তাদের পরিচিতি প্রকাশ করতে দেয়া উচিত বলে মনে করেন তিনি। বর্তমানে এ বিষয়ে সচেতনতা সৃষ্টিতে কাজ করছেন তিনি।

উল্লেখ্য, গত মে মাসের শেষের দিকে পার্লামেন্টে এ সংক্রান্ত বিলটি উত্থাপন করে মধ্য-ডানপন্থী জোট সরকার। ৭৫-৩০ ভোটে বিলটি পাস হয়ে আইনে পরিণত হয়। আর ভোটদানে বিরত ছিলেন ৭৪ জন।

সরকার অবশ্য দাবি করেছে, বিশেষ কোনো ধর্মের প্রতি বিদ্বেষপ্রসুত হয়ে এই আইন পাস করা হয়নি। গতকাল এক আগস্ট থেকে কার্যকর হওয়া আইনটি কেউ অমান্য করলে প্রথম দফায় ১ হাজার ডেনিশ ক্রোনার এবং দ্বিতীয় দফায় ১০ হাজার ক্রোনার জরিমানার বিধান রাখা হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026