রবিবার, ১৭ মে ২০২৬, ০৩:৩৪

যুক্তরাষ্ট্রে আরো একজন সন্দেহভাজন রুশ গুপ্তচর আটক

যুক্তরাষ্ট্রে আরো একজন সন্দেহভাজন রুশ গুপ্তচর আটক

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: সন্দেহভাজন আরো একজন রুশ গুপ্তচরকে আটক করেছে যুক্তরাষ্ট্র। আটককৃত নারী রাশিয়ায় মার্কিন দূতাবাসে প্রায় ১দশক ওয়াশিংটনের সিক্রেট সার্ভিস’র হয়ে কাজ করেছেন।

গত ১৮জুলাই দেশটির গোয়েন্দারা মারিয়া বুতিনা নামে একজন রুশ নাগরিককে সন্দেহজনকভাবে গ্রেফতার করে জেলে পাঠিয়েছিল বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান।

বৃহস্পতিবার আটককৃত নারী রাশিয়ান নাগরিক এবং গতবছর পর্যন্ত তিনি মার্কিন সিক্রেট সার্ভিসে কর্মরত ছিলেন। মার্কিন গোয়েন্দাদের নিয়মিত চেকাপের এক পর্যায়ে ২০১৬সালে তাকে সন্দেহ করা হয় এবং তখন থেকে তাকে সন্দেহভাজন তালিকায় রাখা হয়।

পরে গত বছর তার নিরাপত্তা অধিকার রহিত করে হয় এবং দেশে ফিরিয়ে নেয়া হয়। তিনি রুশ প্রধান নিরপত্তা সংস্থা ‘ফেডারেল সিকিউরিটি সার্ভিস’ (এফএসবি) এর সদস্য বলে জানিয়েছে দ্য টেলিগ্রাফ।

উল্লেখ্য, গত ১৮জুলাই মার্কিন গোয়েন্দারা মারিয়া বুতিনা নামে একজন রুশ নারীকে আটক করে জেলে পাঠিয়েছে। তার বিরুদ্ধে দেশটির রিপাবলিকানদের উচ্চ পর্যায়ের নেতাদের সাথে সম্পর্ক বজায় রেখে রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তি করার অভিযোগ আনা হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026